আসতে চলেছে নতুন ধারাবাহিক, ‌স্টার জলসা চ্যানেলের হাত ধরে ধারাবাহিকের পর্দায় ফিরছেন জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী

সিরিয়াল প্রেমীদের জন্য সুসংবাদ। স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকে ফিরবেন অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। ‌ বেশকিছু জনপ্রিয় ধারাবাহিকের পর্দায় তাকে দেখা গেছে। তবে এবার স্টার জলসার নতুন ধারাবাহিকে মানসিক প্রতিবন্ধীদের চরিত্রে দেখা যাবে তাকে। স্টার জলসা নতুন ধারাবাহিকে মানসিক প্রতিবন্ধী চরিত্রে ফিরছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী।

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক রোশনাই। এই ধারাবাহিক হতে চলেছে হিন্দি ধারাবাহিক ঝানাকের রিমেক। ঝানাক ধারাবাহিকটি আবার জল নুপুর থেকে রিমেক করা হয়েছে। জল নুপুর ধারাবাহিকে মানসিক প্রতিবন্ধীর ভূমিকায় অভিনয় করতেন অপরাজিতা আঢ্য। তার চরিত্রের নাম ছিল পারি পাগলি। ঝানাক ধারাবাহি কে সেই চরিত্রটি করে অঙ্কিতা চ্যাটার্জি। রোশনাই ধারাবাহিকে এই চরিত্রটি করবেন জনপ্রিয় অভিনেত্রী অস্মি ঘোষকে। অস্মি এর আগে রানী রাসমণি, নেতাজি, অন্দরমহল, দেশের মাটির মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এখন অস্মিকে দেখা যাবে রোশনাই ধারাবাহিকে মানসিক প্রতিবন্ধীর চরিত্রে।

আসতে চলেছে নতুন ধারাবাহিক, ‌স্টার জলসা চ্যানেলের হাত ধরে ধারাবাহিকের পর্দায় ফিরছেন জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী

পয়লা বৈশাখের আগে স্টার জলসা (Star Jalsha) পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানকেও নতুনভাবে তুলে ধরেছে চ্যানেল কর্তৃপক্ষ। ১০ মার্চ সম্প্রচারিত হয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪। সেই অ্যাওয়ার্ড শোয়ের এবারের থিম ছিল বাংলার সবথেকে বড় বিয়ে বাড়ি। অ্যাওয়াড শো এ কার বিয়ে হবে এই নিয়ে চর্চা তুঙ্গে ছিল। দর্শকদের মনেও কৌতুহল ছিল প্রচুর। প্রথমে জানা গেছিল, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে কাঞ্চন মল্লিকের বিয়ে দেখানো হবে। সেই নিয়ে দর্শকদের মধ্যে নানারকম প্রতিক্রিয়াও দেখা গেছিল। তবে উৎসাহ ছিল তুঙ্গে। তবে শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন করে চ্যানেল কর্তৃপক্ষ। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিয়ে হয় এক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর। বিয়ে হয় ‘বধূয়া’ ধারাবাহিকের নায়ক নায়িকার। বিয়ে হয় আবির ও পেখমের। স্টার জলসার নতুন সিরিয়াল ‘বধূয়া’কে প্রমোট করতেই স্টার জলসার এই উদ্যোগ নিয়েছিল।

এর আগে জি বাংলা চ্যানেলের তরফে শিবরাত্রি স্পেশাল অনুষ্ঠান করা হয়েছিল। তাতে টিআরপি তালিকায় বেশ ছাপ পড়েছিল। সেই প্লানেই এবার স্টার জলসা হাঁটছে।‌ নতুন বর্ষ উপলক্ষে নতুন অনুষ্ঠান আনতে চলেছে স্টার জলসা চ্যানেল। এভাবেই টিআরপিকে ধরে রাখতে জি বাংলাকে টেক্কা দিচ্ছে স্টার জলসা (Star jalsha)। জি বাংলাকে টেক্কা দিতে প্রায়ই নতুন নতুন অনুষ্ঠান আনছে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ। অ্যাওয়ার্ড শোয়ে বধুয়া ধারাবাহিক কে প্রমোট করতে নতুনভাবে সাজানো হয়েছিল অনুষ্ঠানের থিম। এবার পয়লা বৈশাখ উপলক্ষে নতুন অনুষ্ঠান আছে স্টার জলসা। আর এই অনুষ্ঠান ও একটি ধারাবাহিককে কেন্দ্র করেই হবে বলে জানা যাচ্ছে।

টিআরপি ধরে রাখতে কি এই সিদ্ধান্ত চ্যানেলের? নাকি সেই ধারাবাহিকের টিআরপি রেট তলানিতে। ওই ধারাবাহিককে টিআরপি তালিকায় ভালো জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল। এবার স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক।

আরও অন্যান্য খবর