বিনামূল্যে ১০টি সিলিন্ডার থেকে আবাসে বাড়ি, বিনামূল্যে রেশন দেওয়ার প্রতিশ্রুতি, ‘মোদী গ্যারান্টি’র বিপক্ষে হাজির তৃণমূলের ইস্তেহার ‘দিদির ১০ শপথ’

Manifesto of TMC: লোকসভা নির্বাচনের আর দু’দিন বাকি। আগামী ১৯ এপ্রিল রয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। কিছুদিন আগেই ইস্তেহার প্রকাশ করা হয়েছিল বিজেপির তরফে। এবার আজ, বুধবার ইস্তেহার প্রকাশ করল তৃণমূল (Manifesto of TMC)। ‘মোদীর গ্যারান্টি’র পাল্টা এবার ‘দিদিদ ১০ শপথ’ নামের ইস্তেহার প্রকাশ করেছে ঘাসফুল শিবির।

এই শপথগুলি (Manifesto of TMC) কী কী-

জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে:  দারিদ্রসীমার নিচে থাকা প্রত্যেক পরিবারকে বিনামূল্যে ১০টি সিলিন্ডার দেওয়া হবে।

বর্ধিত আয়, শ্রমিকের সহায়: সমস্ত জব কার্ড হোল্ডারকে গ্যারান্টি-সহ দেওয়া হবে ১০০ দিনের কাজ। এদের ন্যূনতম মজুরি হবে ৪০০ টাকা।

অনেক হয়েছে শাসনএবার দুয়ারে রেশন: প্রত্যেক মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে দেওয়া হবে পাঁচ কেজি বিনামূল্যে দুয়ারে রেশন।

দেশজুড়ে বাড়ি, হবে সবারই: দেশের সমস্ত নাগরিককে নিরাপদ ও পাকা আবাসন দেওয়া হবে।

আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার: প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির জন্য ওবিসি, এসসি-এসটিদের জন্য বাড়ানো হবে উচ্চশিক্ষা বৃত্তি। বৃদ্ধভাতা বাড়িয়ে মাসে এক হাজার টাকা করা হবে। বার্ষিক ১২ হাজার টাকা।

স্বল্পমূল্যে পেট্রপণ্য, ভারতবর্ষে সকলে ধন্য: পেট্রোল-ডিজেল ও সিলিন্ডারের দাম স্বল্পমূল্যে সাশ্রয়ে দেওয়া হবে।

বর্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাসি অন্নদাতার: স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যের আইনগত গ্যারান্টি দেওয়া হয়েছে ইস্তেহারে।

স্বচ্ছ আইন, স্বাধীন ভারতধোঁয়াশাযুক্ত CAA কার্যকরী হবে না। এনআরসি বন্ধ করা হবে। দেশজুড়ে লাগু হবে না UCC।

নিশ্চিত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন: ২৫ বছর পর্যন্ত সব স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। তাতে কাজের সুযোগ ও মাসিক বৃত্তি থাকবে। উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড।

এগিয়ে বাংলা, এগোবে ভারত: বাংলার কন্যাশ্রী প্রকল্পের মতোই ১৩-১৮ বছর বয়সী ছাত্রীদের বার্ষিক হাজার ও এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। সমস্ত মহিলাকে ভাতা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের বদলে স্বাস্থ্য সাথী প্রকল্প যাতে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা মিলবে।

RELATED Articles