TMC accused in kidnapping BJP Polling Agent: আজ, ১৯ এপ্রিল থেকে শুরু হল গণতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচন। এদিন প্রথম দফার ভোট রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। কোচবিহার বাংলার ভোটের এপিসেন্টার বলা যায়। এবার ফের একবার কোচবিহারের শীতলকুচি উঠে এল খবরের শিরোনামে। সেখানেই এক বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল (TMC accused in kidnapping BJP Polling Agent)।
এদিন সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। গরমের কারণে ভোটাররা সকাল সকাল ভোটকেন্দ্রে পৌঁছেছেন। চলছে ভোটপর্ব। কিন্তু এরই মধ্যে উত্তপ্ত হল কোচবিহারের শীতলকুচি। অভিযোগ, শীতলকুচিতে শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের ২২১ নং বুথের পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে অপহরণ করা হয়েছে (TMC accused in kidnapping BJP Polling Agent)। এই ঘটনায় আঙুল উঠেছে তৃণমূলের দিকে। শুধু তাই নয়, এলাকায় তৃণমূলের বাইক বাহিনীর দৌরাত্ম্য চলছে বলেও অভিযোগ। এই ঘটনায় নির্বাচন কমিশনের তরফে রিপোর্ট তলব করা হয়েছে।
ভোটের শুরু থেকেই উত্তপ্ত হয়েছে কোচবিহার গতকাল, বৃহস্পতিবার রাতে কোচবিহারের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতে ৮/২৬১ নং বুথে সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপির মধ্যে। বেশ কিছুজন আহত হন। আহতদের ভর্তি করা তুফানগঞ্জ হাসপাতালে।
আবার ভোটের দিন সকালেও উত্তপ্ত হয় কোচবিহার। কোচবিহারের জেনকিন্স স্কুলে উত্তেজনা সৃষ্টি হয়। বুথের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি ও তৃণমূলের পতাকা লাগানো হয়েছে বলে অভিযোগ। এর ফলে নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে প্রিসাইডিং অফিসারের কাছে বিজেপি অভিযোগ জানালে পতাকা ও ছবি সরিয়ে নেওয়া হয়। ভোটের শুরুতেই আবার ভোটকেন্দ্রে মৃত্যু হয়েছে কেন্দ্রীয় জওয়ানের। তাঁর অস্বাভাবিক মৃত্যুর জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আর এর মধ্যে এবার বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ (TMC accused in kidnapping BJP Polling Agent)।
জানা গিয়েছে, আজ রাজ্যের ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কোচবিহারে ৪৭টি, আলিপুরদুয়ারে ২৩টি, জলপাইগুড়িতে ১৩টি, শিলিগুড়িতে তিনটি কুইক রেসপন্স টিম রয়েছে। তিনটি ভোটকেন্দ্রে কমিশনের তরফে রাজ্য পুলিশের মোট ১২,৩১০ জন কর্মীকে নিযুক্ত করা হয়েছে। ভোটের দিন তিন জেলায় সুষ্ঠু-অবাধ নির্বাচন ও নিরাপত্তা বজায় রাখতে পর্যবেক্ষকও নিয়োগ করেছে নির্বাচন কমিশন।





