সৌমিত্র বন্দ্যোপাধ্যায় কী ভানু বন্দ্যোপাধ্যায়েরই ছেলে? আসল সত্যি জানালেন ভানুকন্যা বাসবী বন্দ্যোপাধ্যায়

অনেকেরই ধারণা আছে অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Bandopadhyay) ছেলে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। তবে এটি একদমই ভুল ধারণা। এই নিয়ে নানা সময় কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ‌ এসব নিয়েই সাক্ষাৎকারে স্পষ্ট কথা ভানু কন্যা বাসবী।

জনপ্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কে কে ছিলেন, জানাচ্ছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Bandopadhyay) মেয়ে। বাসবীর কথায়, “আমরা তিন ভাইবোন আমার দুই দাদা, এক দাদা কলকাতায় থাকে। যিনি অবিবাহিত।”

বাসবী জানিয়েছেন, তার অবিবাহিত দাদা বাবা ভানু বন্দ্যোপাধ্যায়কে (Bhanu Bandopadhyay) নিয়ে চর্চা করেন। লেখালিখি, বই বের করা এসব। ভানুকন্যা জানিয়েছেন, “আমার আরেক দাদা থাকে আমেরিকার শিকাগোতে। রেডিও টেলিভিশনে বাবাকে নিয়ে যতটা চর্চা সম্ভব সেটাও চালিয়ে যায়।আমার দুই দাদা আর আমি ‌। এর মাঝে সৌমিত্র কোথা থেকে এলো আমি জানিনা।’

সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Bandopadhyay) ছেলে ভেবে এমন একটি মজার ঘটনা আর স্মৃতিচারণ করেছেন ভানুকন্যা। ভানুকন্যা বলছেন, “এ নিয়ে বেশ মজার ঘটনা আছে। বহু বছর আগে আমি বাপের বাড়িতে অর্থাৎ আমার বাবা যেখানে থাকতেন সেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রয়েছিলাম। বাড়ির সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। ট্যাক্সি থেকে একটা লোক নেমে হঠাৎ আমায় বলল সৌমিত্র কে ডেকে দিন তো। সৌমিত্র নামে বলেনি সৌমিত্রর ডাক নাম নানু সম্ভবত। আমায় বলেছিল ও নানুদা কে ডেকে দিন তো। বলেছিলাম নানুদা বলে তো এখানে কেউ থাকেনা। বলছি এটা নানু দার বাড়ি তো? এটা ভানুদার (Bhanu Bandopadhyay) বাড়ি তো? তো ভানুদের ছেলে তাকে ডেকে দিন।” ভানু কন্যা আর জবাব দিয়েছিলেন আমি ভানুদার কন্যা তবে আমার জানা নেই নানুদা বলে আমার কোন ভাই আছে। তারপরে তারা বাধ্য হয়েছিল চলে যেতে সেটা বেশ মজার লেগেছিল বাসবী দির।

ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Bandopadhyay) কন্যা একসময় শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। এখন অবসরপ্রাপ্ত‌। কেমন ভাবে অবসরপ্রাপ্ত জীবন কাটান সে কথার উত্তরে তিনি জানান, “মজার ব্যাপার হলো শিক্ষকতা ব্যাপারটা আমি খুব ভালো লাগা থেকে করতাম তা নয়, তবে শিক্ষকতা করাটাই মেয়েদের সবচেয়ে সুবিধা জনক। পরিবার রেখে সবকিছু করা যায়। তাই আমি ২৩ বছর শিক্ষকতা করেছিলাম। আমার রিটারমেন্ট এর আগেই আমি ছেড়ে দিয়েছিলাম।”

বাসবী জানাচ্ছেন, “শিক্ষকতা ছেড়ে দেওয়ার পর ঘটনাচক্রে আমি ইনস্টিটিউট অফ সেলিব্রাল পলসি, স্পেশাল চিল্ড্রেন যাদের বলা হয় তাদের সাথে আমি দশ বছর কাজ করছি। আমি টি প্যাকেজিং ইউনিটে কাজ করতাম। আমি ও আমার দুই সহকর্মী ওই বাচ্চাদের দিয়ে টি প্যাকেজিংয়ের কাজ করাতাম। এই দশ বছর আমি ভীষণ ভালো কাটিয়েছি। ওদের থেকে অনেক কিছু শিখেছি। ওরা একদিকে যেমন পারেনা অন্যদিকে তেমন অনেক কিছু পারে‌। এখন আমি আবার শিক্ষকতার সাথে যুক্ত।”

আরও অন্যান্য খবর