Sonali Guha attacked Mamata Banerjee and Abhishek Banerjee: তাঁকে বলা হত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী। তৃণমূলের উত্থানের সময় থেকেই ‘মমতাদি’র পাশে থেকেছেন তিনি। বিধানসভায় চেয়ার ভাঙা থেকে শুরু করে মমতার পাশে হেঁটে যে কোনও মিছিলে গলা চড়ানো। সবই করতে দেখা গিয়েছে সোনালি গুহকে। কিন্তু এখন সময় পাল্টেছে। বর্তমানে সোনালি গুহ বিজেপির সৈনিক। এবার মমতা ও অভিষেককে একযোগে তোপ দাগলেন বিজেপি নেত্রী (Sonali Guha attacked Mamata Banerjee and Abhishek Banerjee)।
এক সময় সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেখা যেত তাঁকে। মমতার সব লড়াইয়ে তাঁর পাশে থেকেছেন সোনালি গুহ। কিন্তু নিজের সেই স্নেহের সোনালিকেই একুশের বিধানসভা নির্বাচনে টিকিট দেন নি মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাগে, অভিমানে বিজেপিতে যোগ দেন তিনি। এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শানিয়েছেন তিনি (Sonali Guha attacked Mamata Banerjee and Abhishek Banerjee)। আর এবার লোকসভা ভোটের আবহে ফের তাই-ই করলেন সোনালি গুহ।
বিজেপির জয়ের কথা বলতে গিয়ে সোনালি জানান, “বিজেপি বলেছে ৪০০ আসন পাবে। আমি তো খুব আশাবাদী। মোদীর গ্যারান্টি নিয়ে আমি আশাবাদী। মোদীকে বিশ্বাস করে মানুষ বিজেপির পক্ষেই ভোট দেবে। আর তৃণমূলের যা দুর্নীতি, তাতে তো ভোট বিজেপির দিকেই যাবে” (Sonali Guha attacked Mamata Banerjee and Abhishek Banerjee)।
বিজেপিতে যোগ দেওয়া নিয়ে সোনালির বক্তব্য, “আমাকে কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন সাতগাছিয়া বিধানসভা থেকে ভোটে দাঁড়াতে। কিন্তু আমি তখন রাজি হই নি। আমি তো সাতগাছিয়াতে বিজেপিকে একসময় হারিয়ে এসেছি। তাই সেখানে দাঁড়াতে চাইনি। আমি টিকিটের আশায় বিজেপিতে যোগ দিই নি। সম্মানের জন্য দিয়েছি। আর সেই সম্মান আমি পেয়েছি” (Sonali Guha attacked Mamata Banerjee and Abhishek Banerjee)।
লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে লড়তে পারেন সোনালি গুহ, এমন খবর কানাঘুষো শোনা গিয়েছিল। তবে তা শেষ পর্যন্ত হয়নি। সেখান থেকে ভোটে দাঁড়িয়েছেন অভিজিৎ দাস। সোনালির কথায়, তিনি অভিজিতের হয়ে প্রচার করবেন আর চেষ্টা করবেন যাতে অভিষেককে হারাতে পারেন (Sonali Guha attacked Mamata Banerjee and Abhishek Banerjee)।
অভিষেকের উপর কী রাগ রয়েছে সোনালির (Sonali Guha attacked Mamata Banerjee and Abhishek Banerjee)?
বিজেপি নেত্রীর কথায়, “অভিষেকের বিরুদ্ধে আমার কোনও রাগ নেই। আমি তো ওঁকে ছোটো থেকে দেখেছি। ওঁকে আমি নেতা বলেই মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা লড়াইয়ের নাম। কিন্তু অভিষেক কোনও লড়াই করে আসেন নি। তিনি কোটায় রাজনীতিতে এসেছেন আর কোটাতেই সাংসদ হয়েছেন” (Sonali Guha attacked Mamata Banerjee and Abhishek Banerjee)।
তিনি আরও বলেন, “ভীষণভাবে রিগিং করে অভিষেক। ও তৃণমূলকে একটা কর্পোরেট হাউসে পরিণত করেছে। তৃণমূল কিন্তু আর থাকবে না। একটা দল যদি এত দুর্নীতি করে, তাহলে সেই দল টিকতে পারে না। আর মমতাদি যে এই দুর্নীতির কথা জানতেন না, তা আমি বিশ্বাস করি না (Sonali Guha attacked Mamata Banerjee and Abhishek Banerjee)। প্রত্যেকটা খবর মমতাদি জানতেন”।
শুভেন্দু অধিকারীকে গদ্দার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে সোনালির দাবী, “সবথেকে বড় গদ্দার তো মমতাদি নিজে (Sonali Guha attacked Mamata Banerjee and Abhishek Banerjee)। রাজীব গান্ধী কী দেন নি ওঁকে। কিন্তু উনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন। অটলবিহারী বাজপেয়ী ওঁকে রেলমন্ত্রী করেছিলেন। গদ্দার যদি কাউকে বলতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় গদ্দার আর কেউ নেই বাংলায়”।






