Kunal Ghosh accused Partha Chatterjee: এসএসসি নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, তাতে বেশ ক্ষুব্ধ শাসক শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন। চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। আর এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, পার্থ চট্টোপাধ্যায়দের মতো কিছু লোকের পাপের ফল এখন গোটা দলকে ভুগতে হচ্ছে (Kunal Ghosh accused Partha Chatterjee)।
আজ, সোমবার সপ্তাহের শুরুর দিন ছিল খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দান ছিল এদিন। ঐতিহাসিক এক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির নিয়োগের গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে। এর ফলে চাকরি বাতিল হয়েছে ২৫,৭৫৩ জনের। এই ঘটনায় এবার প্রতিক্রিয়া দিয়ে কুণাল ঘোষ জানালেন, তিনি এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন (Kunal Ghosh accused Partha Chatterjee)।
হাইকোর্টের গোটা প্যানেল বাতিল করা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ এনেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh accused Partha Chatterjee)। তাঁর কথায়, “একটা সময় যে বা যাঁরা এই অপকর্ম করেছে, চক্র তৈরি করেছে অনেক আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ ছিল। দুর্ভাগ্যবসত তখন তাঁরাই ছড়ি ঘুরিয়েছে। যাঁরা বলতে যেতে তাঁরা অপ্রিয় হত। কেন বাতিল করতে হল এই সমস্যার উত্তর দিতে হচ্ছে গুটি কয়েক লোকের জন্য”।
এরপরই বেশ ক্ষুব্ধ হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে কুণাল (Kunal Ghosh accused Partha Chatterjee) বলেন, “পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গুটি কয়েক লোকের জন্য এই প্রশ্নের উত্তর এখন ভোটের মুখে দিতে হচ্ছে। এটা অবাঞ্ছিত। কিন্তু চরম ঔদ্ধত্যের সঙ্গে যে পাপটা করে গিয়েছেন তার জন্য সরকারকে দলকে উত্তর দিতে হচ্ছে। এই পাপটা ধারাবাহিকভাবে করছেন। অনেক আগে বন্ধ করা উচিত ছিল। সেটা না হওয়ায় সরকার বিরোধী চেহারা নিয়ে ভোটের মুখে উপস্থিত হল”।
অন্যদিকে, হাইকোর্টের এই রায় প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “একজন জনপ্রতিনিধি হিসাবে বিষয়টিকে চিন্তার বলে মনে করি। যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে আনন্দ প্রকাশ করছে এটা সার্বিকভাবে এটা চিন্তার”।





