Tapas Roy met Biman Basu: শুরু হয়েছে লোকসভা নির্বাচন। প্রথম দফার ভোট শেষ হয়েছে। এখনও বাকি ৬ দফার ভোট। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক নেতাদের মধ্যেই ভোটের প্রচারের হিড়িক। আগামী ১ জুন রয়েছে শেষ দফার ভোট। আর সেদিনই রয়েছে উত্তর কলকাতার ভোট। এর আগেই এক কাণ্ড ঘটালেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। আলিমুদ্দিনে গিয়ে বর্ষীয়ান বামনেতা বিমান বসুর সঙ্গে দেখা করতে গেলেন তিনি (Tapas Roy met Biman Basu)।
লোকসভা ভোটের মধ্যেই এক ভিন্ন দৃশ্য দেখল রাজ্য। এমন দৃশ্য অতীতে শেষ কবে দেখা গিয়েছিল, তা কারোর মনে পড়বে না হয়ত! গতকাল ভরদুপুরে গরমকে উপেক্ষা করে সোজা আলিমুদ্দিন স্ট্রীটে যেতে দেখা গেল বিজেপি প্রার্থী তাপস রায়কে। মুজফ্ফর আহমেদ ভবনে গিয়ে তিনি দেখা করলেন বর্ষীয়ান বামনেতা বিমান বসুর সঙ্গে (Tapas Roy met Biman Basu)। না কোনও সমীকরণ কাজ করছে না এখানে। বিজেপি প্রার্থীর কথায়, ভোটের আগে বিমান বসুর আশীর্বাদ পেতেই এসেছিলেন তিনি।
এর আগে গত বছরের দুর্গাপুজোর সময় যখন চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে অখিল ভারত হিন্দু মহাসভার এক প্রতিনিধি দল আলিমুদ্দিন স্ট্রীটে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে যায়, সেই সময় কিন্তু তারা মুফ্ফর আহমেদ ভবনে ঢোকার অনুমতি পান নি। কিন্তু এদিন তাপস রায় কোনও বাধা ছাড়াই গেলেন বিমান বসুর সঙ্গে সাক্ষাৎ করতে (Tapas Roy met Biman Basu)।
এই সাক্ষাৎ সম্বন্ধে কী বলছেন তাপস রায় (Tapas Roy met Biman Basu)?
বিজেপি প্রার্থী তাপস রায়ের কথায়, “বিমানদা কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ভোটার। আমি প্রার্থী হিসেবে বিমানদার আশীর্বাদ চাইতে এসেছিলাম। আমি যেমন সকলের কাছে যাচ্ছি, তেমনই এই কেন্দ্রের ভোটার হিসেবে তাঁর কাছেও এলাম” (Tapas Roy met Biman Basu)।
এখানেই শেষ নয়। প্রবীণ বামনেতার সঙ্গে সাক্ষাৎ সারার পর তাঁর বেশ প্রশংসা করতেও শোনা যায় তাপস রায়কে (Tapas Roy met Biman Basu)। বামফ্রন্টের চেয়ারম্যান সম্পর্কে তাপস বলেন, “এই মুহূর্তে রাজ্যে বিমান বসুই সর্বজ্যেষ্ঠ, নিষ্ঠাবান, সৎ রাজনৈতিক নেতা”।
তবে এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে (Tapas Roy met Biman Basu) কিন্তু রাজনৈতিক মহলে বেশ কানাঘুষো শুরু হয়েছে। আর তা হওয়া যে স্বাভাবিক, তা বলাই বাহুল্য। তাপস রায়ের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বিমান বসু বলেন, “আমার কাছে এসেছিলেন। আমি আর্শীবাদ করেছি। পাশাপাশি জানিয়েছি, আমাদের প্রার্থী রয়েছে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর হয়ে আমরা লড়াই করছি। আমি তাঁকেই ভোট দেব”। বামনেতা এও জানান যে বিজেপি প্রার্থী সুস্থতা কামনা করেছেন তিনি।





