Heatwave alert in South Bengal: গতকাল, সোমবার খানিক একটু স্বস্তি পেয়েছিল তাও শহরবাসী। কিন্তু এই স্বস্তি যে বেশীক্ষণের নয়, তা আগেই জানানো হয়েছিল। আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। গাঙ্গেয় বঙ্গ পুড়বে তাপের চোটে। আগামীকাল, বুধবার থেকেই তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Heatwave alert in South Bengal)। গোটা সপ্তাহ ধরেই তাপপ্রবাহের পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ, মঙ্গলবার উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হলেও হতে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে।
আগামীকাল, বুধবার থেকে তাপপ্রবাহের দ্বিতীয় স্পেল শুরু হবে (Heatwave alert in South Bengal)। দক্ষিণবঙ্গের ৬টি জেলায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। বাকি জেলাতেও চলবে মৃদু তাপপ্রবাহ। আগামীকাল, বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম ও বাঁকুড়া জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Heatwave alert in South Bengal)।
অন্যদিকে আবার বৃহস্পতি ও শুক্রবারও তাপমাত্রা বেশ ঊর্ধ্বের দিকেই থাকবে বলে খবর। দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, ও বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে (Heatwave alert in South Bengal)। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ওই জেলাগুলিতে। কলকাতাতেও চরম তাপপ্রবাহের পূর্বাভাস।
শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গতেও আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ বাড়বে বলে খবর। সমতলে বেশ অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হলেও তা কমে যাবে বুধবার থেকে। এদিন থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা।





