জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ উল্লেখযোগ্য প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপরে। এমনকি একাধিক গ্রহ কাছাকাছি এলেও তার প্রভাব পড়ে বিভিন্ন রাশির ব্যক্তিদের জীবনে। কখনো শুভ যোগসম্পন্ন হয় আবার কখনো অশুভ। মেষ রাশিতে গত ২৪শে এপ্রিল থেকে ত্রিগ্রহী যোগ গঠন হয়েছে। ২৪ এপ্রিল রাত ১১টা ৫৮ মিনিটে মেষ রাশিতে গোচর করবে শুক্র। সেই স্থানে আগে থেকেই অধিষ্ঠান করছে সূর্য ও বৃহস্পতি। শুক্রের গোচরে মেষ রাশিতে ত্রিগ্রহী যোগ গঠন হয়েছে।
এই যোগে কোন কোন রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ প্রভাব আসতে চলেছে, জেনে নিন।
মিথুন রাশি
এই যোগের ফলে সমাজের ক্ষমতাশীল সম্প্রদায়ের সাহায্য থাকবে আপনার সাথে। মিথুন রাশির জাতক জাতিকাদের শত্রুরা পরাজিত হবেন। কাজের পথে বাধা আসলেও তা দূর হয়ে যাবে সহজেই। সব বাধা কাটিয়ে জয়লাভ করবেন। ব্যবসায়িক পরিস্থিতি অনুকূলে থাকবে আপনার। অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে আপনার জন্য।
কন্যা রাশি
ত্রিগ্রহী যোগের প্রভাবে ভালো ফল লাভ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা। ব্যবসায় বড় আর্থিক লাভ হতে চলেছে। এমনকি মোটা মূল্যের সম্পত্তি পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ ও ভালোবাসা বজায় থাকবে। এ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে ভাবার কোন দরকার নেই এখনই। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধু ও আত্মীয়দের থেকে প্রয়োজনীয় সাহায্য লাভ করবেন ফলে শুভ দিক খুলে যাবে আপনার।
বৃশ্চিক রাশি
এই যোগ শুভ ফল নিয়ে এসেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। এই সময় আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই। এই সময়ে শক্তিশালী থাকবে আপনার অর্থের দিকটি। উত্তরাধিকার সূত্রে বেশ কিছু সম্পত্তি লাভ করতে পারেন আপনি। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। পুরনো কোন কিছু থেকে মুক্তি লাভ পেতে পারেন এই সময়।
মকর রাশি
এই যোগের উপকারী ফল পাবেন মকর রাশির জাতক জাতিকারা। সম্পত্তি সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটে যাবে। সাথে বেশ কিছু সম্পত্তির মালিক হতে পারেন আপনি। ব্যবসাতে মোটা অঙ্কের টাকা লাভ হবে। আগের থেকে স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে পুরনো রোগ নিয়ে চিন্তার কোন দরকার নেই। বহু পুরনো পাওনা টাকা এই সময় ফেরত পেতে পারেন আপনি। বিলাসবহুল বেশ কিছু সামগ্রী কেনার জন্য পথ খুলে যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের।
কুম্ভ রাশি
ত্রিগ্রহী যোগের ফলে এই সময়ে সব দিক থেকে সাফল্য লাভ করবেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে উচ্চতর আধিকারিক এর সমর্থন পাবেন আপনি। জীবনের সব ক্ষেত্রেই সাফল্য লাভ করতে পারবেন এই সময়ে। কোন আইনি লড়াইতেও জয় পেতে পারেন। স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার প্রয়োজন নেই স্বাস্থ্য ভালো থাকবে। প্রেমের সম্পর্কেও ভালোবাসা বজায় থাকবে।





