সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল:) আজকের দিনটি বৈদেশিক ব্যবসা বাণিজ্যে উন্নতির। জীবন জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় রোজগার বৃদ্ধি পাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্যে সাফল্য লাভের সময়। ব্যাংক ঋণ ও ব্যক্তি ঋণ এর চাপ বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ থেকে ভালো রোজগার হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): ব্যবসায়ীক যোগাযোগে সফলতার দিন। নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন। পারিবারিক জীবনে জীবনসাথীর সাহায্য লাভ।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ কর্মক্ষেত্রে চলমান সকল বাধা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায়ীক কাজে বিশ্বস্ত লোকের সাহায্য লাভ। কর্মচারী পরিবর্তনের সুফল পেতে শুরু করবেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): প্রেম ভালোবাসায় সাফল্য লাভের দিন। নতুন প্রেমে পড়তে পারেন। ব্যবসায়ীক কাজে আজ অগ্রগতি। বিদ্যার্থীরা আজ সফল হবেন।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): পারিবারিক প্রত্যাশা পূরণের দিন। প্রভাবশালী আত্মীয়র সাহায্য পেতে চলেছেন। ব্যবসায়ীক কাজে আজ অগ্রগতি। গৃহস্থালী কোনো কাজের জন্য অর্থ ব্যয় হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজকের দিনটি মধ্যস্ততার ব্যবসা বানিজ্যে অগ্রগতি। অনলাইনে কাজের জন্য অর্থ লাভের যোগ। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় আজ সফল হবেন। বাড়িতে ছোট ভাই বোনের আগমন হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে রোজগার বৃদ্ধি পাবে। অনলাইন ফুড ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধির দিন। বকেয়া অর্থ আদায়ের কারনে সঞ্চয়ে অগ্রগতির আশা।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) ঃ আজ কর্মক্ষেত্রে নিজের মেধা ও দক্ষতা দিয়ে এগিয়ে যাওয়ার সময়। ব্যবসায়ীক কাজে সফল হবেন। নতুন পদ পদবী পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেকারদের নতুন কর্মপ্রাপ্তি যোগ প্রবল।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): প্রবাসীদের দিনটি সাফল্য লাভের। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে সফল হবেন। পুরোন আইনগত জটিলতা থেকে মুক্তি লাভের সময়।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ফেব্রুয়ারি): বড় ভাই বোনের কাছ থেকে অর্থ লাভের যোগ। চাকরিজীবীদের বকেয়া বিল আদায় হবে। বন্ধুর সাথে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): সাংসারিক কাজে পিতার সাহায্য পাবেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিন। কর্মক্ষেত্রে পদোন্নতি বঞ্চিতরা আশাবাদী হতে পারেন। নিজের দক্ষতা ও যোগ্যতার পুরষ্কার লাভের সময়।





