লন্ডনে বড় চাকরি করেন, কিন্তু তবু বাবাকে কোনও উপহারই দেন না সানা, দুঃখপ্রকাশ করে সৌরভ বললেন, ‘ও কিছুই কিনে দেয় না আমাকে’

Sourav Ganguly talked about Sana Ganguly: জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হল ‘দাদাগিরি’। মানুষের মনে এক আলাদাই জায়গা করে নিয়েছে এই রিয়্যালিটি শো। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা তো এই শো-কে এক অনন্য মাত্রা দিয়েছে। বলা যায়, সৌরভকে স্ক্রিনে দেখার জন্যই দাদাগিরি দেখেন অনেক বাঙালি।

দাদাগিরিতে মজার মজার খেলার সঙ্গেও নানান আড্ডাগল্পও চলে। খেলার মাঝেই প্রতিযোগীদের সঙ্গে বেশ খোশগল্পে মেতে ওঠেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিযোগীরা যেমন সৌরভকে নিজেদের মনের নানা কথা জানান। তেমন আবার সৌরভ স্ত্রী ডোনা ও মেয়ে সানাকে নিয়ে নানান অভিজ্ঞতার কথা শেয়ার করেন দাদাগিরির মঞ্চে। আর এবার সেই মঞ্চেই জানা গেল, সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায় লন্ডনে বড় চাকরি করা সত্ত্বেও বাবাকে কোনও উপহার দেন না (Sourav Ganguly talked about Sana Ganguly)। কিন্তু কেন?

দাদাগিরি খেলতে এসে এক মহিলা প্রতিযোগী সৌরভকে প্রশ্ন করেন, “ধরো আমার সঙ্গে তোমাকে কোনও শপিংয়ে নিয়ে গেলাম। তাহলে তুমি তোমার জন্য কোন তিনটে জিনিস কিনবেই”? এর জবাবে সৌরভ বলেন, “তুমি খালি আমার জন্য একটাই জিনিস দেখো সেই শপিং মলের পাশে যেন একটা কফি শপ থাকে। আমি ওখানে বসে কফি খাব। তুমি শপিং করো”।

প্রতিযোগী জিজ্ঞাসা করেন, তাহলে কী তিনি ডোনা ও সানাকে নিয়ে কখনই শপিংয়ে যান না? উত্তরে সৌরভ বলেন, “আমার শপিং জিরো। আর ডোনার যা লাগে ও নিজেই কিনে নেয়। কেনার পর বলে এটা কিনলাম ভালো? যে কিনছে তার পছন্দ হলেই হল”।

এরপরই ওঠে সানার প্রসঙ্গ। ওই প্রতিযোগী জিজ্ঞাসা করেন, “আর সানা তো চাকরি করে সে কিছু দেয় না আপনাকে”? দাদার উত্তর, “সে আমায় কিছু কিনে দেয় না (Sourav Ganguly talked about Sana Ganguly)। কারণ আমার জন্মদিনে একবার একটা জিনিস দিয়েছিল আমার ওটা পছন্দ হয়নি। বলেছিলাম পাল্টে দিস। সানাকে বলেছিলাম দামী জিনিস যখন দিচ্ছিস এমন কিছু দে যেটা ব্যবহার করতে পারব। তারপর থেকে আর কিছু দেয় না। বলে আগে তুমি পছন্দ করো তারপর আমি গিয়ে সেটা কিনব” (Sourav Ganguly talked about Sana Ganguly)

প্রসঙ্গত, প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯টা থেকে জি বাংলার পর্দার দেখা যায় ‘দাদাগিরি’। তবে এবার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে দাদাগিরির এই সিজন। কারণ জি বাংলার আরও একটি রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ শুরু হবে শীঘ্রই। প্রোমো দেখানো হয়ে গিয়েছে। শুরু হয়েছে অডিশনও। আর এর জেরেই কোপ পড়তে চলেছে দাদাগিরিতে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles