Mithun Chakraborty praised Buddhadeb Bhattacharya: শুরু হয়েছে লোকসভা নির্বাচন। দু’দফার ভোট হয়েছে ইতিমধ্যেই। এখনও বাকি ৫ দফার ভোট। ফলে নানান কেন্দ্রের প্রার্থীরাই এখন জোরকদমে ভোট প্রচারে ব্যস্ত। নানান তারকারাও যাচ্ছেন নানান প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে। বাদ যান নি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও।
গতকাল, রবিবার আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এদিন আসানসোলে একটি সভা ও রোড শো করেন তিনি। আসানসোলের বুধা মাঠ থেকে এসবি গড়াই রোড হয়ে মহিষিলা কলোনি পর্যন্ত রোড শো করেন মিঠুন চক্রবর্তী।
এই প্রচারের মাঝেই এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty praised Buddhadeb Bhattacharya)। বলেন, “উনি যে সাদা কাপড়টা পরেন না, সেখানে কেউ একফোঁটা কালি ছেটাতে পারবেন না। এই ধরনের মানুষ উনি। ওঁর সঙ্গে কারও তুলনা করবেন না”।
বলে রাখি, সরাসরি না হলেও পরোক্ষভাবে কিন্তু বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। বামনেতা সুভাষ চক্রবর্তীর সঙ্গে তাঁর যে বেশ ভালো সখ্যতা ছিল, তা সকলেরই জানা। বামেদের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বাম জমানাতে খুব ভালো সম্পর্ক ছিল তাঁর (Mithun Chakraborty praised Buddhadeb Bhattacharya)। রাজ্যে পালাবদলের পর তৃণমূলে যোগ দেন মিঠুন চক্রবর্তী।
এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসার (Mithun Chakraborty praised Buddhadeb Bhattacharya) পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান মিঠুন চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। সেই বিষয়ে মিঠুন এদিন বলেন, সাংসদ হওয়ার ব্যাপারে জানালেও মমতা বন্দ্যোপাধ্যায় একসময় না করে দিয়েছিলেন। পরে তাঁকে অনুরোধ করা হয়। মিঠুনের কথায়, তিনি সেই অনুরোধ কেন রেখেছিলেন, তাও একটা ‘বড় গল্প’। তবে এদিন সেই বিষয়ে অবশ্য খোলসা করে কিছু বলেন নি মিঠুন চক্রবর্তী।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ব্রিগেডের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। সেই সময়ও ভোট প্রচারে দেখা গিয়েছিল তাঁকে। মাঝে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা সরে গেলেও এখন লোকসভা নির্বাচনের আগে ফের ভোট প্রচারের ময়দানে দেখা যাচ্ছে মিঠুনকে। ৪২টি আসনের প্রার্থীর জন্যই তিনি প্রচার করবেন বলে জানিয়েছেন। কিছুদিন আগেই এক জনসভা থেকে মিঠুনকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বেশ জলখোলা হয়েছিল বৈ কী!





