বেশ কিছুদিন আগে টলিপাড়া সূত্রে খবর এসেছিল, ক্যানসারে আক্রান্ত প্রবীণ অভিনেতা উদয় শংকর পাল (Uday Sankar Paul)। থিয়েটারে আগেই দর্শকদের মন জয় করেছিলেন। এমনকি বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করেছেন। এই অভিনেতার গোটা জীবন ঘিরেই রয়েছে অভিনয়। তবু তাঁর কঠিন লড়াইয়ে কেউ তার পাশে এসে দাঁড়ায়নি।
সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার রাতে আর্টিস্ট ফোরামের সহযোগিতায় বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতাকে। বাঙুর হাসপাতাল ৩নং মেডিসিন ওয়ার্ড, ২১নং বেড-এ অভিনেতা উদয় শংকর পালকে রাখা হয়েছে। পরিচালক অভিজিৎ পাল এই বর্ষীয়ান অভিনেতার (Uday Sankar Paul) অসুস্থতার খবর প্রথম প্রকাশ্যে আনেন। পরিচালক অভিজিৎ পাল জানান, চিকিৎসকেরা শেষ জবাব দিয়ে দিয়েছেন, এখন বাড়িতে শয্যাশায়ী অভিনেতা। জানা গেছে, অভিনেতার দিদির সঙ্গে থাকেন বর্ষীয়ান অভিনেতা উদয় শংকর পাল। নিয়তির এমন ফের, কিছুদিন আগেই তার দিদির পা ভেঙেছে।
সূত্রের খবর, বিগত কয়েক মাস ধরে অভিনেতার (Uday Sankar Paul) কাশির সমস্যা হচ্ছিল। এমনকি গত বছর ডিসেম্বরে অভিনেতার কাশির সঙ্গে রক্ত বেরোতে শুরু করে। প্রথমে ডাক্তার দেখাতে রাজি হননি অভিনেতা, জোর করেই তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয়েছিল। তখনই তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। কিন্তু এই মারণরোগের চিকিৎসার বিপুল খরচ চালানো সম্ভব নয় বর্ষীয়ান অভিনেতা উদয়বাবুর পক্ষে। উদয়বাবুর তরফে গোটা আর্টিস্ট ফোরাম ও বিশেষ করে পরিচালক অনীক দত্ত, অভিনেতা দেবদূত ঘোষ, শৈবাল মিত্র, সুমিত সমাদ্দারদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বর্ষীয়ান অভিনেতা উদয়বাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে পরিচালক অনীক দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান অভিনেতা দেবদূত ঘোষের চেষ্টায় উদয়বাবুকে (Uday Sankar Paul) বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঙুর হাসপাতালে ভর্তি করা মাত্রই তার চিকিৎসা শুরু হয়েছে। তবে বর্ষীয়ান অভিনেতাকে দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রচেষ্টা করা হচ্ছে। কারণ মেডিক্যাল কলেজ হাসপাতালের অঙ্কোলজি ডিপার্টমেন্টটা সবচেয়ে ভালো।
চিকিৎসার খরচ প্রসঙ্গে পরিচালক অনীক জানিয়েছেন, “ফান্ড কালেক্ট করা হলে অভিনেতার (Uday Sankar Paul) হয়ে সেই ফান্ড দেখাশোনা কে করবে সেই নিয়ে সমস্যা আছে কারণ ওঁনার পরিবারে সেইভাবে কেউই নেই। ফলত সেটা খুব সমস্যার। তবু আমরা চেষ্টা করছি। অভিনেতা সুমিত সমাদ্দার পুরো বিষয়টা দেখছে।”
উল্লেখ্য, অভিজিৎ পাল বর্ষীয়ান অভিনেতার ক্যানসারের কথা সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি লেখেন, ‘আমার প্রিয় উদয়দা (Uday Sankar Paul)। আমাদের সব্বার প্রিয় আত্মারাম। একজন মারাত্মক চরিত্র অভিনেতা।এত আড্ডা, এত স্ক্রিপ্ট নিয়ে কাঁটাছেড়া। এত ভাবনা, এত পথ চলা। গত দুদিন আগে জানতে পারা মারণরোগ ক্যান্সার তোমাকে থমকে দিয়েছে। লাস্ট স্টেজ। এইতো কদিন আগে আমার পরবর্তী সিনেমা নিয়ে এত কথা হলো। সেভাবে তোমাকে নিয়ে কেউ লিড হিসেবে কোনওদিন কাজ করেননি। আমি চেষ্টা করছিলাম একটা পুরো সিনেমা জুড়ে তোমাকে আঁকতে। গত তিন বছর ধরে তোমাকে নিয়ে এই চিত্রনাট্য নিয়ে কাজ করছি। মন ভীষণ ভারী। তুমি জানি না আর কতদিন আছো!’





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!