Kunal Ghosh praised Tapas Roy: একসময় সহকর্মী ছিলেন তারা। একই দলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। আগের লোকসভা নির্বাচনেও একই মানুষের হয়ে গলা ফাটিয়েছেন। কিন্তু এই লোকসভা নির্বাচনে তাদের রাজনৈতিক সমীকরণ আলাদা। দু’জন দুজনের প্রতিপক্ষ। কিন্তু তা বলে দলের প্রাক্তন সদস্যের ভালো দিকটার কথা বলতে একটুও বাঁধলেন না তিনি। ভরা মঞ্চে দাঁড়িয়েই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh praised Tapas Roy)।
আজ, বুধবার উত্তর কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবের রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাপস রায় ও কুণাল ঘোষ দু’জনেই। সেখানেই বিজেপি প্রার্থী তথা প্রাক্তন তৃণমূল বিধায়কের প্রশংসা করতে শোনা গেল কুণালকে (Kunal Ghosh praised Tapas Roy)। কুণাল যখন তাপসের স্তুতি গাইছেন, সেই সময় পাশে চেয়ারে বসেই মুচকি হাসতে দেখা গেল বিজেপি প্রার্থীকে।
এদিন কুণাল বলেন, “আমার একটা অন্য কাজ ছিল। আমি অন্য দিক থেকে ঘুরে চলে যাচ্ছিলাম। আমার কাছে প্রবীর দার ফোন আসে। আমাকে বললেন,একবার ঘুরে যেতেই হবে। ঢুকতে গিয়ে দেখি একদিকে বুলবুল দা বসে রয়েছেন (উল্লেখ্য তৃণমূলের কংগ্রেসের ওয়ার্ড সভাপতি বুলবুল) আর আমার একদা অন্যতম প্রিয়জন একজন (তাপস রায়) অন্য পাশে বসে রয়েছেন” (Kunal Ghosh praised Tapas Roy)।
কুণালের কথায়, “রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম, এক পরিবারের মধ্যে রাখতে। কারণ তাপস দা আমাদের খুব প্রিয় পাত্র। তাপস দার দরজা সব মানুষের জন্য কর্মীদের জন্য সব সময়ে খোলা থাকে। তাপস দা যেভাবে মানুষকে অতীতে পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপস দার বড় ফ্যাক্টর। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উল্টোদিকে পাচ্ছি। ভোটের প্রার্থী, আমাদের দলের প্রার্থীও লড়ছেন, প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে আমি তাপসদাকে জনপ্রতিনিধি হিসাবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না” (Kunal Ghosh praised Tapas Roy)।
তিনি এও বলেন, “তাপস দা মানুষ হিসাবে, সংগঠক হিসাবে, মন খুলে মানুষের জন্য কাজ করেন (Kunal Ghosh praised Tapas Roy)। এটাই দুর্ভাগ্য, উল্টোদিকের দলে থেকে। আমরা আমাদের প্রার্থীদের সমর্থন করব (কলকাতা উত্তরের তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়)। তাপস দার অনুগামীরা তাঁকে সমর্থন করবেন। বাকিটা মানুষের ওপর”।
এদিন কুণাল দলের কর্মীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশ দেন, “এখানে কোনও ছাপ্পা ভোট হবে না। মানুষের মতামত মানুষকে দিতে দিন। যার ভোট তাঁকে দিতে দিন। মানুষ ঠিক করে নিক কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনও ছাপ্পা হয়, তাহলে তৃণমূল নেতৃত্বই বারণ করবে। একটা ভোটও যেন মানুষের ইচ্ছার বিরুদ্ধে না যায়”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!