কর্মক্ষেত্রে আসবে নানান বাধা-বিপত্তি, পরিবারেও ঘটবে সমস্যা, কোন রাশির কেমন কাটবে আজকের দিনটা? জেনে নিন রাশিফল

বৃহস্পতিবার, ২ মে ২০২৪

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): সকালের দিকে কাজের চাপ বৃদ্ধি পাবে। পদস্ত কর্মকর্তার থেকে সাহায্য পেতে পারেন। দুপুরের পর ব্যবসায়ীক কাজে কিছু বাধা আসবে। বকেয়া আদায়ে জটিলতা বৃদ্ধি।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বিদেশ যাত্রার ক্ষেত্রে সকালে অগ্রগতি। বৈদেশিক প্রতিষ্ঠানে কর্ম লাভের যোগ। দুপুরে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। পদস্ত ব্যক্তির সাথে বিদেশ ভ্রমনের যোগ।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সফল হবেন। শেয়ার ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা। ব্যাঙ্ক ঋণ পরিশোধের চাপ আসতে পারে। দূরের যাত্রায় সফলতা। গৃহস্থালী কাজের জন্য কিছু টাকা ধারন করতে হবে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): পারিবারিক জীবনে চলতে থাকা কিছু খুনশুটির সকালের দিকেই অবশান হবে। দুপুর থেকে কাজের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে চলেছে।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): আজকের দিনটি কর্মক্ষেত্রে সাফল্য লাভের। কর্মচারী ও কাজের লোকের কোনো বিপদে পাশে দাড়াতে হবে। ব্যবসা বাণিজ্যে বাধা বিপত্তির আশঙ্কা। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো কোনো ঘটনা ঘটবে।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): আজকের দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে সৃজনশীল কাজের যোগ বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসায় উন্নতির আশা। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝি দেখা দেবে। 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): সকালের দিকে গৃহস্থালী কোনো কাজে অর্থ ব্যয়। আজ কর্মক্ষেত্রে বহুদিনের স্বপ্ন পূরণ হবে। দুপুরের দিকে পড়াশোনায় বাধা আসবে। প্রেমে ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আজ সকাল সকালই যোগাযোগের চেষ্টায় উন্নতি। গণমাধ্যমে কাজের যোগ প্রবল। ব্যবসায়ীক কাজে বন্ধুর সাহায্য পাবেন। দুপুরের পর পারিবারিক বিরোধ এড়াতে হবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সকালের দিকে ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ের দিকে নজর দিতে হবে। আত্মীয়র সাথে ঝামেলা এড়িয়ে চলুন। কোনও অনভিপ্রেত সংবাদ পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): জরুরী কর্ম দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মক্ষেত্রে সকাল সকালই কাজের চাপ বৃদ্ধি। দুপুর থেকে আয় রোজগারে কিছু বাধা আসবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই ব্যয় বৃদ্ধি। ভিসা লাভের সু সংবাদ সকালে আসবে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ। দুপুরের দিকে ব্যক্তি জীবনে জটিলতা এড়াতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): সকালের দিকে প্রভাবশালী বন্ধুর সাথে দেখা হতে পারে। চাকরিজীবীদের বকেয়া টাকা আদায়ে অগ্রগতির যোগ। দুপুরের পর আইনগত জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর