চলতি মাসে ৪ বড় গ্রহের পরিবর্তনের কারণে গঠিত হবে অঙ্গারক যোগ, বিপদ ঘনাচ্ছে ৩ রাশির জীবনে, থাকতে হবে খুব সাবধানে

মে মাসে গ্রহের রাজা সূর্য, বুধ, বৃহস্পতি ও শুক্র বিভিন্ন রাশিতে পাড়ি দিচ্ছেন। এই ৪ টি গ্রহের পরিবর্তনে অঙ্গারক যোগও তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই অঙ্গারক যোগ অশান্তিতে পূর্ণ। বলা হয়, এই অঙ্গারক যোগ একজন ব্যক্তির জীবনে অশান্তি বয়ে আনে। আর জীবনে দ্বন্দ্বও বাড়ায়।

আজ, ১ মে বৃহস্পতি বৃষ রাশিতে গমন করবে। আগামী ১০ মে মেষ রাশিতে আর ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ। এরপর গ্রহের রাজা, সূর্য ১৪ মে বৃষ রাশিতে গমন করবেন। আবার ১৯ মে বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্র। এছাড়াও, মঙ্গল এবং রাহু মীন রাশিতে থাকবে, যার কারণে অঙ্গারক যোগ কার্যকর হবে।

মে মাসে এই ৪টি গ্রহের গমনের কারণে ৩টি রাশির জাতক-জাতিকাদের সাবধান হওয়া দরকার।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-  

বৃশ্চিক রাশি

এই সময় চাকরি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরিজীবীরা হতাশ হতে পারেন এই সময়। এই রাশির জাতক-জাতিকারা যারা বেতন বৃদ্ধির চেষ্টা করছেন, তাদের সমস্যার মুখে পড়তে হবে। ঊর্ধ্বতনদের সঙ্গে কাজ নিয়ে সমস্যায় পড়তে হতে পারে এদের। প্রেম জীবনে সমস্যা ও সন্তান সংক্রান্ত সমস্যা হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।

কন্যা রাশি

এই সময় আর্থিক ক্ষেত্রে ক্ষতিকর হবেণ এই রাশির জাতক-জাতিকারা। এই সময় বেশ বুদ্ধিমত্তার সঙ্গে ব্যয় করতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় এরা যদি ব্যবসায় কোথাও বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, তাহলে বিনিয়োগ পরিকল্পনাটি স্থগিত করা উচিত এদের। 

মকর রাশি

এই সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে এদের। এই সময় পারিবারিক বিষয়েও বিবাদের সমস্যা হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। ভাইদের সঙ্গে টানাপোড়েন ও মতভেদ হতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। এই সময় খরচ এড়িয়ে চলুন, অন্যথায় বড় ক্ষতির মুখে পড়তে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles