৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, বাড়ল পাশের হার, প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড় সেন, কলকাতার রেজাল্ট কেমন?

Result of Madhyamik: চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী, তিনমাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হত। ১২ মে পর্যন্ত সময়সীমা ছিল ফলাফল প্রকাশ করার জন্য। তবে ৮০ দিনের মাথাতেই ফল প্রকাশিত হল মাধ্যমিকের (Result of Madhyamik)। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের কৃতিদের তালিকা প্রকাশ করেন।  

এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছেন মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী। প্রথম দশজনের তালিকায় রয়েছে ৫৭ জন (Result of Madhyamik)। পর্ষদ সভাপতি জানান, এই বছর মাধ্যমিকে পাশের হার বেড়েছে। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে মেদিনীপুর আর তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। চলতি বছরে মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ।

মাধ্যমিকে প্রথম স্থান-

এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন (Result of Madhyamik)। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন চন্দ্রচূড়।

দ্বিতীয় স্থান-

পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু মাধ্যমিকের দ্বিতীয় স্থানাধিকারী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। ৯৮.৮৬ শতাংশ নম্বর পেয়েছেন।

তৃতীয় স্থান-

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে পুস্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্মেন্ট স্কুল, ইলমবাজার। নৈরিত রঞ্জন পাল, দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।

চতুর্থ স্থান-

তপোজ্যোতি মণ্ডল, হুগলি কামারপুকুর রামকৃ্ষ্ণ মিশন।

পঞ্চম স্থান-

অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান।

ষষ্ঠ স্থান-

  • দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের কৃষাণু সাহা।
  • মালদহের মহম্মদ সাহারুদ্দিন আলি, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল।
  • পশ্চিম মেদিনীপুরের কৌস্তভ সাহু, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র।
  • দক্ষিণ ২৪ পরগনা থেকে অলিভ গায়েন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্য়ালয়।

সপ্তম স্থান- 

  • কোচবিহারে আসিফ কামাল, মাথাভাঙা হাইস্কুল।
  • দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক, বালুরঘাট গার্লস হাই স্কুল
  • অর্পিতা ঘোষ, বালুরঘাট গার্লস হাই স্কুল
  • সাত্যদা দে, বালুরঘাট হাইস্কুল
  • বীরভূমের আরত্রিক,  সরোজিনী দেবী শিশু মন্দির।
  • পূর্ব মেদিনীপুরের সুপম কুমার রায়, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল
  • পূর্ব মেদিনীপুরের কৌস্তভ মল, বিবেকানন্দ মিশন আশ্রম হাইস্কুল
  • আলেখ্য মাইতি, দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
  • পূর্ব বর্ধমান থেকে ইন্দ্রানী চক্রবর্তী, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস
  • দেবজ্যোতি ভট্টাচার্য, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল

অষ্টম স্থান-

  • পশ্চিম মেদিনীপুর থেকে তনুকা পাল, মেদিনীপুর মিশন গার্লস স্কুল
  • নদীয়া থেকে ঋদ্ধি মল্লিক, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল।

নবম স্থান-

দক্ষিণ দিনাজপুর থেকে রৌণক ঘোষ, বালুরঘাট হাইস্কুল।

দশম স্থান-

শুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুর

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর