‘চাকরি যে বিক্রি হচ্ছে, টাকা তোলা হচ্ছে, সেই খবর দলের কাছে আগেই ছিল’, পদ থেকে অপসারিত হয়েই তৃণমূলের কুকীর্তি ফাঁস কুণালের

Kunal Ghosh revealed dark side of TMC: পদ থেকে অপসারিত হয়েছেন তিনি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ  থেকে সরানো হয়েছে তাঁকে। আর পদ থেকে অপসারিত হতেই এবার দলের সব গোপন কথা ফাঁস করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh revealed dark side of TMC)। এক বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানালেন, নিয়োগ দুর্নীতির খবর, টাকা তুলে চাকরি বিক্রির খবর, সবটাই আগে থেকে জানত তৃণমূল।

গতকাল, বুধবার উত্তর কলকাতার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল ঘোষ। আর তাৎপর্যপূর্ণভাবে এর ঠিক কিছু ঘণ্টা পরই তাঁকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। পদ থেকে অপসারিত হওয়ার পর নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবী করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh revealed dark side of TMC)

কুণালের দাবী, “রাজ্যে চাকরি বিক্রি হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় বা তাঁর নাম করে টাকা তোলা হচ্ছে, সে খবর দলের কাছে আগে থেকেই ছিল। এমনকী ২০২১ বিধানসভা নির্বাচনের আগেও চাকরি বিক্রির কথা জানত দল” (Kunal Ghosh revealed dark side of TMC)। কুণাল জানান, এই কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে ২০২১ সালে আর শিক্ষামন্ত্রী করা হয়নি। এই নিয়ে পার্থ ক্ষোভও প্রকাশ করেছিলেন বলে জানান তিনি।

কুণালের দাবী, পার্থ একা নন, এই চাকরি বিক্রির সঙ্গে এমন আরও অনেকেই যুক্ত রয়েছেন, যারা এখনও বহাল তবিয়তে দলে পদে রয়েছেন (Kunal Ghosh revealed dark side of TMC)। তিনি ফাঁস করে বলেন, “চাকরি বিক্রি করে কেউ না কেউ অন্যায় করেছে। সেই লোক এখনও মন্ত্রিসভায় আছে। দলের মধ্যে এখনও বহাল তবিয়তে আছেন। যিনি চাকরি বিক্রিতে যুক্ত তিনি এখনও রাজ্যের মন্ত্রী”।

কুণালের দাবী, নিয়োগ দুর্নীতি নিয়ে পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গিয়েছে কিন্তু আগে সেটা ছিল না। স্কুল সার্ভিস কমিশন চাইলেই এই সমস্যা সমাধান করতে পারত। কিন্তু তা না করে তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করেছে (Kunal Ghosh revealed dark side of TMC)। তিনি এও বলেন, “আমি বিকাশ ভট্টাচার্যের সমালোচনা করছি, বিজেপিরও করছি। কিন্তু ওরা তো নিজেদের রাজনীতি করছে। যেমন আমি করছি। কিন্তু সেই রাজনীতি আমরা হতে দিচ্ছি কেন? এই পরিস্থিতি হতে দিচ্ছি কেন”?

পদ থেকে অপসারিত হয়েই দলের প্রতি বিক্ষোভ মনোভাব (Kunal Ghosh revealed dark side of TMC)। তাহলে কী এবার দল ছাড়বেন কুণাল? এমন প্রশ্ন যখন ঘুরছে, তখন কুণালের স্পষ্ট জবাব, “আমি তৃণমূলের সৈনিক। মমতা দিদি আমার নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলে মানি, ওকে ভালোবাসি। আমি দলের সৈনিক হিসাবে থেকে যাব। দল শেষ সুতোটা ছেড়ে দিলেও থেকে যাব”।

RELATED Articles