দুপুরের পরই সুখবর আসছে ৫ রাশির জন্য, ব্যবসায় প্রভূত উন্নতির যোগ, কী ঘটবে আজ? জেনে নিন রাশিফল

শনিবার, ৪ মে ২০২৪

মেষ রাশি (২১ মার্চ – ২০এপ্রিল): সকালের দিকে বাড়তি কিছু রোজগার হবে। ব্যবসা বাণিজ্যে সকালে লাভবান হবেন। গৃহস্থালী কাজের জন্য দিনের শেষ দিকে ব্যয় বৃদ্ধি। দূরের যাত্রা যোগ প্রবল।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): কর্মক্ষেত্রে সকালের দিকে ভুল বুঝাবুঝি এড়াতে চেষ্টা করুন। গৃহস্থালী কাজে ব্যস্ত থাকবেন। দুপর থেকে ব্যবসায় রোজগার বৃদ্ধি পাবে। গৃহস্থালী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আজ উন্নতি হবে। দুপুরের পর কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের যোগ। প্রশাসনিক কর্মকর্তার সাহায্য আশা করা যায়।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করাই ভালো। পাওনাদারের সাথে আজ সম্পর্কের উন্নতি করতে হবে। দুপুর থেকে বিদেশ ভাগ্য বলবান। বৈদেশিক বাণিজ্যে চলমান সকল জটিলতা দূর হবে।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): দাম্পত্য ক্ষেত্রে সকালের দিকে ভুল বুঝাবুঝি এড়াতে হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আজ সফল হবেন। দুপুরের পর ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করতে পারেন। ব্যবসায়ীক কাজে নতুন করে কিছু টাকা ঋণ করতে পারেন।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): সকালের দিকে কর্মক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। কাজের লোক ও কর্মচারীদের কোনও দাবী মেনে নিতে হবে। দুপুর থেকে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজকের দিনটি সন্তানের সাথে বেড়াতে যেতে পারেন। শিল্পীদের ভালো রোজগার হবে। হারানো প্রেম ভালোবাসা ফিরে আসবে। দুপুরের পর কর্মক্ষেত্রে ভালো রোজগার হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): পারিবারিক জটিলতা এড়াতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সকাল সকালই গৃহ বিবাদ এড়াতে হবে। দুপুরের পর প্রেম ভালোবাসায় সাফল্য লাভের আশা। বিদ্যার্থীরা আজ প্রতিযোগীতামূলক ক্ষেত্রে সফল হবেন।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজকের দিনটি শুভ সম্ভাবনাময়। সকল প্রকার জরুরী যোগাযোগ সেরে নিন। ব্যবসায়ীক প্রচার প্রচারণার জন্য সকালটা বলবান। দুপুরের পর প্রত্যাশা পূরণ হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): সকালের দিকে বকেয়া টাকা আদায়ের চেষ্টায় বাধা আসতে পারে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের টানাপোড়ন কমে আসবে। ব্যবসায়ীক কাজের জন্য দুপুরের পর সময় বলবান।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কাজের চাপ আজ বাড়তে চলেছে। নিজের উপর আস্থা রাখতে হবে। কারো সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। রোজগার বৃদ্ধি। সঞ্চয়ে আজ সফল হবেন। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে লাভের আশা।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ সকালের দিকে দূরের যাত্রা যোগ প্রবল। প্রবাসীরা ব্যবসায় সফল হবেন। দুপুরের পর কর্মক্ষেত্রে সাফল্য আসবে। নতুন দায় দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীক কাজে আজ উন্নতি। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর