Kalyan Banerjee attacked Dipsita Dhar: চলছে লোকসভা নির্বাচন। দু’দফার ভোট মিটেছে। আগামী ৭ মে রয়েছে তৃতীয় দফার ভোট। ফলে সব রাজনৈতিক দলের মধ্যেই এখন উত্তেজনা তুঙ্গে। জোরকদমে চলছে প্রচার। আর এই প্রচারে বেরিয়ে নানান সময় প্রতিপক্ষকে কড়া ভাষায় বিঁধছেন অপর পক্ষ। এবার ফের একবার বাম প্রার্থী দীপ্সিতা ধরকে আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee attacked Dipsita Dhar)।
দীপ্সিতা ধর ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু’জনেই এবারের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। একজন বাম শিবিরের সৈনিক আর অপরজন ঘাসফুল শিবিরের। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন কল্যাণেরই প্রাক্তন জামাই কবীর শঙ্কর। এর আগেও বাম ও বিজেপি প্রার্থীদের নানানভাবে আক্রমণ করেছেন কল্যাণ। কিছুদিন আগেই কাঞ্চন মল্লিককে প্রচার থেকে বাদ দেওয়ায় বিতর্কে জড়িয়েছিলেন। আর এবার ফের দীপ্সিতাকে আক্রমণ করে চর্চায় উঠে এলেন তৃণমূল প্রার্থী (Kalyan Banerjee attacked Dipsita Dhar)।
গতকাল, শনিবার ডানকুনির চাকুন্দিতে একটি জনসভা ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকেই দীপ্সিতা ধরকে শানিয়ে (Kalyan Banerjee attacked Dipsita Dhar) তিনি বলেন, “পদ্মনিধি ধর কী উন্নয়ন করেছিলেন ডোমজুড়ে। কিছু করেননি। চারিদিকে খুন সন্ত্রাস। সেই সিপিএম আবার আসবে? দীপ্সিতা ধর নাকি এত বড় পণ্ডিত যে ন’বছর লাগছে থিসিস সাবমিট করতে? আমিও পড়াশোনা করেছি। হাইকোর্টে কাজ করছি। বিয়ে করে সংসার করেছি। বামেদের প্রার্থী নিজেকে উচ্চশিক্ষিত বলছেন। সে তো এখনো কিছুই করতে পারেনি”।
শুধু বাম প্রার্থীই নন, এদিন বিজেপি প্রার্থী কবীর শঙ্করকেও কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, “শ্রীরামপুরের রাজনীতিতে বিজেপি প্রার্থীর কী ভূমিকা আছে ? কেন তিনি বার বার শ্রীরামপুর থেকে প্রার্থী হন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শ্রীরামপুর চিনেছিল। প্রাক্তন শশুরের পরিচয়ে তিনি টিকিট পাচ্ছেন। ওর পরিচয় কেউ জানে না”।
বলে রাখি, এটাই প্রথমবার নয়। এর আগেও দীপ্সিতাকে কথা শুনিয়েছেন কল্যাণ (Kalyan Banerjee attacked Dipsita Dhar)। বলেন, “দীপ্সিতা প্রথম থেকে খুব নোংরা নোংরা কথা বার্তা বলছে। ও ভীষণ ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। হতে পারে, ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কিন্তু মানসিকতা খুবই খারাপ”। এবারও ফের তাই করলেন কল্যাণ। সামনেই ভোট কিন্তু অপর প্রার্থীকে শানাতে কসুর করছেন না তৃণমূল প্রার্থী।






