Ghatal Residents angry on Dev: দিনদিন বাড়ছে গরমের দাপট। এই বছর গরম যেন লাগামছাড়া। কলকাতাতেই তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস আর জেলায় জেলায় তো তা আরও বেশি। আর এই গরমের মধ্যেই রাজ্যের নানান প্রান্ত থেকে উঠে আসছে জলকষ্টের ছবি। এবার জল না পেয়ে ক্ষোভ বর্ষণ ঘাটালের বাসিন্দাদের (Ghatal Residents angry on Dev)। তাদের দাবী, দেবকে বলেও কোনও লাভ হয়নি।
এই ঘটনাটি ঘটেছে ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের দন্দিপুর বক্সী পাড়া এলাকায়। সেখানকার একাধিক পরিবার জল পাচ্ছেন না বলে অভিযোগ। আজ থেকে নয়, দীর্ঘ ছ’মাসের বেশি সময় ধরে চলছে এমন পরিস্থিতি। ঘাটালের দু’বারের সাংসদ দেব। এবারেও সেখান থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি। কিছুদিন আগেই ওই এলাকায় প্রচারে গিয়েছিলেন দেব। এলাকাবাসীদের দাবী, সেই সময় দেবকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি (Ghatal Residents angry on Dev)।
ওই এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে সজল ধারার কাজ শুরু হয়েছিল। কিন্তু বিদ্যুতের বিল সময়মত না মেটানোর ফলে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফলে সেই কাজ বন্ধ। স্থানীয় পঞ্চায়েতের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকাবাসীরা। এলাকায় পিএইচই-র পাইপ লাইনের ট্যাপ কল এসেছে ঠিকই। কিন্তু তাতেও জল আসে না। ফলে সমস্যার সমাধান হচ্ছেই না (Ghatal Residents angry on Dev)।
এই ঘটনায় আবার বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাকেই দুষেছেন। যদিও আশ্বাস দিয়েছেন যে এলাকার মানুষ জল পাবেন। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। তবে এলাকার বাসিন্দাদের আবার দাবী, এমন প্রতিশ্রুতি তারা এর আগে অনেক শুনেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
এলাকার বাসিন্দাদের কথায়, “কার্তিক মাস থেকে জল নেই। সবাইকে বলেছি। কেউ কিছু শোনেনি। দেবও কদিন আগে এসেছিল। ওকেও বলেছিলাম আমরা। এখন তো এদিক ওদিক থেকে জল এনে কোনওরকমে কাজ চালাচ্ছি”। অন্য এক মহিলা বলেন, “৬ মাস ধরে জল নেই। বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছি”। তাদের দাবী, দেব নাকি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভোটের পর কাজ হয়ে যাবে (Ghatal Residents angry on Dev)। এখন আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন এলাকার মানুষ।





