কানাঘুষোয় অনেকদিনই তাদের প্রেমের জল্পনা শোনা গেছিল তবে জাহির করেননি। সদ্য ব্রেকআপ হওয়া থেকে উঠেছেন দুজনেই তারপরে নতুন সম্পর্ক। সোশ্যাল মিডিয়ার পাতায় এদিকে ওদিকে তাদের ছবি দেখা গেলেও, নিজেরা একসাথে ছবি পোস্ট করেননি অনেক দিন। এই বছর প্রেম দিবসে সুইডেন থেকে ঘুরে এসেছেন সোহিনী-শোভন (Sohini-Sobhon)। তাঁদের প্রেম এখন ওপেন সিক্রেট। সোশ্যাল মিডিয়ায় বার কয়েক সোহিনীর সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেও নিমেষেই তা ডিলিট হয়ে গেছে। কিছুদিন আগেই প্রেমে সিলমোহর দিয়েছেন সোহিনী।
টলিউডের অন্দরে চর্চায় রয়েছেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার (Sohini-Sobhon)। এখন দুজনেই তাদের সম্পর্ককে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছেন। শোনা গেছে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। শোভন এবার ছবি দিলেন সোহিনীর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শোভনের এই পোস্টে দেখা যাচ্ছে একটি জঙ্গলে মধ্যে বসে রয়েছেন সোহিনী ও শোভন। সোহিনীর গায়ে কালো চাদর জরানো, পরে রয়েছেন একটি হলুদ প্যান্ট। খোলা চুল, ডান হাত ভর্তি চুড়িতে। আনমনা ভাবে পোস দিয়েছেন অভিনেত্রী। সোহিনী পিছনে বসে রয়েছেন শোভন। শোভনের গায়ে নীল রঙের পুলওভার। হাতে ধরে রয়েছেন গ্লাস। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই ছবিটি পোস্ট করে গায়ক ক্যাপশনে দুটি হার্ট ইমোজি আর একটা ফুল দিয়েছেন। কোনো শব্দ খরচ করেননি ক্যাপশনের জন্য।
কিছুদিন আগেই সংবাদমাধ্যম সূত্রে জানা গেছিল, বিয়ের শপিং শুরু করে দিয়েছেন সোহিনী (Sohini-Sobhon)। কলকাতার নামী দোকান থেকে অর্ডার করেছেন বিয়ের নেকলেসও। সোহিনীর বিয়ের নেকলেসের দাম নাকি ৩ লাখ টাকা। কিছুদিন আগেই সাক্ষাৎকারে তাদের প্রেম নিয়ে কথা বলেছেন সোহিনী। তিনি বলেছেন, ‘বলার সময় তো ফুরিয়ে যাচ্ছে না। এখনও সময় আছে। এক্ষুণি.. আমাকে পূর্ব সম্পর্ক, অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে তাড়াহুড়ো করে লাভ নেই। তবে সব কিছুই সোশ্যাল মিডিয়াতে….শোভন হয়ত কিছু ছবি দিয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অনেক কিছু আছে। যা হবে ভবিষ্যতে দেখা যাবে। আমরা ভালো আছি। সবকিছু দেখিয়ে, সেই সম্পর্ক ভেঙে গেল। তারপর তুমি হাতে বাটি নিয়ে বসে থাকলে, সেটার দরকার নেই’।
২০২২ সালের শেষে শোভনের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রী স্বস্তিকার। সোহিনীর সঙ্গে বিচ্ছেদ হয় রণজয় বিষ্ণুর। তারপরেই সোহিনীর ভাঙা মন জুড়েছে শোভন (Sohini-Sobhon)। স্বস্তিকার আগে শোভনের প্রেম ছিল গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে। সোহিনীর সঙ্গেও নাম জড়িয়েছিল একাধিক সহ-অভিনেতার।
শোভন-সোহিনীর (Sohini-Sobhon) সম্পর্ক নিয়ে বিস্তর ট্রোলিংও হয়েছে। শোভনের পোস্ট করা ছবিতে কটাক্ষ করেছেন অনেকে। একজন মন্তব্য করেছেন, “ভাই শোভন তুমি শেষ চার বছরে কত জনের সঙ্গে প্রেম করলে? আশা করি আগামী কয়েক বছরের মধ্যে হাফ সেঞ্চুরি করেই ফেলবে।” অপর একজন লেখেন, “জঙ্গলে ভদকা… দারুণ! দারুণ!” অন্য একজনের মন্তব্য, “দুটোই উচ্ছৃঙ্খল।”






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার