আর্থিক ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ ৪ রাশির, কিন্তু বিপদ বাড়বে ২ রাশির, কী ঘটবে আজ? জেনে নিন রাশিফল

বুধবার, ৮ মে ২০২৪

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): কর্মব্যস্ত একটি দিন যাবে। ব্যবসা বাণিজ্যে নতুন সুযোগ আসবে। শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হবে। রাতে আয় রোজগারের যোগ। হোটেল রেস্তোরায় বিনিয়োগ করতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। আমদানী রপ্তানির কাজে অগ্রগতি। আইনগত কোনো ঝামেলা থেকে মুক্ত হবেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ চাকরিজীবীদের বাড়তি রোজগারের সুযোগ আসবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে উন্নতি। আজ বন্ধুর সাহায্য পাবেন। বড় ভাই বোনের কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসায়ীক বকেয়া আদায়ে অগ্রগতি।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ চাকরিজীবীদের পদোন্নতির যোগ। গৃহস্থালী কাজে সম্মানিত হবেন। পারিবারিক জীবনে পিতার সাহায্য লাভ। পদস্থ কর্মকর্তার বদলের কারনে কর্মকেষত্রে প্রত্যাশা পূরণ হবে। 

সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): আজ ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ভালো করবেন। জীবীকার জন্য দূর দেশ গমনের যোগ। পারিবারিক জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে। 

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): বীমা ও ব্যাঙ্ক জমা থেকে লাভের দিন। আয়কর সংক্রান্ত কোনো বিষয়ে আজ ব্যস্ত থাকবেন। পাওনাদারের সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে। গৃহস্থালী কোনো প্রয়োজনে কিছু টাকা ঋণ করতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে পাবেন। ব্যবসায়ীক কাজে আজ উন্নতি। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। জীবন সাথীর কর্মক্ষেত্রে উন্নতির সংবাদ পাবেন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আজ চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয়। ব্যবসায়ীক কাজে ভালো লাভ হবে। সংসারের কোনো কারনে ঝামেলা হবে। কাজের লোক ও কর্মচারীর উপর বিরক্ত হতে পারেন।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ সৃজনশীল পেশাজীবীদের ভালো রোজগার হবে। সন্তানের সাথে ঝামেলা এড়াতে হবে। প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি কেটে যাবে। 

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): পারিবারিক ও গৃহস্থালী কাজে অর্থ ব্যয় হবে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে। ব্যবসা বাণিজ্যে আত্মীয়র সাহায্য লাভ। কর্মক্ষেত্রে আজ সফলতার দিন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): সকল প্রকার বৈদেশিক কাজে সফল হবেন। গৃহস্থালী কাজে ছোট ভাই বোনের সাহায্য লাভের আশা। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা ভালো রোজগার করতে পারবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজকের দিনটি খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো লাভের আশা। বকেয়া টাকা আদায়ের কারনে আজ সঞ্চয়ের সুযোগ পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles