ভোট আবহে ফের উত্তাল রাজ্য, মা’দ’ক উদ্ধার করতে গিয়ে আক্রমণের মুখে পুলিশ, পেটানো হল রড-লাঠি দিয়ে

Police is attacked by villagers: যেন ফিরল সন্দেশখালির স্মৃতি! রাজ্যে এবার আক্রান্ত পুলিশ। কর্তব্য পালন করতে গিয় বড় হামলার মুখে পড়তে হল খোদ পুলিশকেই।ম্মাদক পাচার বিরোধী অভিযানে নেমে আক্রান্ত হল রাজ্য পুলিশ (Police is attacked by villagers)। পুলিশ কর্মীদের একটি ঘরে আটকে রাখা হয় বলে খবর। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে উদ্ধার করে তাদের। হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত পুলিশ কর্মীদের।

ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের মাছপুকুর এলাকায়। জানা গিয়েছে, পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ওই গ্রামের বাসিন্দা বাবু নামে একজনের বাড়িতে মজুত রয়েছে প্রচুর টাকা ও অবৈধ মাদক। সেই খবর পেয়েই গতকাল, বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় হানা দেয় বারুইপুর থানার পুলিশ।

ওই উক্ত ব্যক্তির বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করে পুলিশ। এই তল্লাশি করতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁ’জা ও নগদ টাকা। সেগুলি খতিয়ে দেখতে থাকে পুলিশ। অভিযোগ, সেই সময়ই আচমকাই গ্রামের লোকজন হামলা করে পুলিশের উপর। তাদের ঘিরে ধরে প্রায় কয়েকশো গ্রামবাসী। রড লাঠি নিয়ে হামলা করা হয় পুলিশকে (Police is attacked by villagers)। এরপর তাদের একটি ঘরে আটক করে রাখা হয়।

 এই খবর পেয়ে বারুইপুর মহকুমার এসডিপিও অতীশ বিশ্বাস ও থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় সেই ঘটনাস্থলে। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে তারা। আক্রান্তদের নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। জানা গিয়েছে, এই ঘটনায় ৪ জন সাব-ইন্সপেক্টর, ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সহ মোট ১৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন (Police is attacked by villagers)

এসডিপিও অতীশ বিশ্বাস জানান, অভিযান চালানোর সময় হামলা করা হয় পুলিশের উপর (Police is attacked by villagers)। ৪ জন গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়। কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান, যে বাড়ি থেকে মা’দ’ক ও টাকা উদ্ধার হয়েছে, সেই বাড়ির লোকজন এই ঘটনায় জড়িয়ে থাকতে পারে। তদন্ত করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

RELATED Articles