‘বেশি প্রভুভক্তি দেখালে থানা জ্যাম করে দেব…’, ‘প্যান্ট খুলে নেব’ মন্তব্যের পর ফের পুলিশকে হুমকি দিলীপের

Dilip Ghosh threatened Police: লোকসভা ভোটের আবহে ক্রমেই উত্তেজনা বাড়ছে রাজ্যে। নানান রাজনৈতিক দলের নেতানেত্রীরাই প্রতিপক্ষকে শানাতে কোনও কসুর করছেন না। আক্রমণ, প্রতি আক্রমণ চলছেই। এসবের মধ্যে ঠোঁটকাটা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নানান সময় নানান মন্তব্যের জেরে বারবার বিতর্কের মুখে পড়েন তিনি। এবারও ফের তেমনই হল। পুলিশকে ফের হুমকি শানালেন বিজেপি নেতা (Dilip Ghosh threatened Police)।

লোকসভা ভোটের প্রার্থী হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করে নির্বাচন কমিশনের তরফে শোকজ হতে হয় দিলীপ ঘোষকে। কিন্তু তাও থামানো যায়নি। স্বমহিমাতেই রয়েছেন দিলীপ। নানান কটাক্ষ, আক্রমণ চলছেই তাঁর। গতকাল, বৃহস্পতিবারই পুলিশের উদ্দেশে ‘প্যান্ট খুলে নেব’, ‘জুতোপেটা করব’ বলে হুঁশিয়ারি শানিয়েছিলেন তিনি। আর এবার ফের একবার পুলিশের উদ্দেশে হুমকি দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh threatened Police)।

আজ, শুক্রবার চা চক্রে যোগ দিয়ে পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি শানিয়ে দিলীপ ঘোষ বলেন, “পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে থানা জ্যাম করে রেখে দেব। পুলিশ পুলিশের কাজ করুক। আমরা আমাদের কাজ করছি। রাজনীতি করতে এলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব” (Dilip Ghosh threatened Police)।

শুধুমাত্র পুলিশই (Dilip Ghosh threatened Police) নয়, এদিন তৃণমূলের নেতাদের উদ্দেশেও হুমকি দিয়েছেন বিজেপি প্রার্থী। বলেন, “এখানে তৃণমূলের কিছু ছোট নেতারা দাপট দেখাবার চেষ্টা করছে। ত্রিশূল থেকে গদা, সব কিন্তু তৈরি আছে। প্রয়োজন মতো ব্যবহার করা হবে। কেউ বাড়াবাড়ি করলে প্রয়োজনে বড় ঘরে পাঠিয়ে দেব”।

প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবারই আরও একবার পুলিশকে তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ। গত বুধবার তাঁর পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ায় তা নিয়ে পুলিশকে আক্রমণ করেন তিনি। এদিন তিনি বলেছিলেন, “আইসি কত বড় চামচা হয়েছে আমি দেখছি। দেখে নেব কী করে সারা জীবন চাকরি করে। আইসিকে রাস্তায় আটকাবো। গাড়ি থেকে বের করে কাপড় খুলে নেব। জুতোপেটা করব। দিলীপ ঘোষকে চেনে না এখনও”। আর এবার ফের একবার তিনি হুঁশিয়ারি দিলেন পুলিশকে (Dilip Ghosh threatened Police)।

আরও অন্যান্য খবর