স্বস্তির দিন শেষ, গত সপ্তাহে টানা বৃষ্টির পর এবার চলতি সপ্তাহ থেকেই বাড়বে তাপমাত্রা, ফের ফিরছে ‘দুর্বিষহ’ দিন!

গত সপ্তাহে টানা বৃষ্টিতে স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টির প্রকোপ দেখেছে রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি (Rain) হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তীব্র গরমের হাত থেকে মিলেছে মুক্তি। তবে আবহাওয়া দপ্তরের তরফে জানা গেছে চলতি সপ্তাহে বদলাবে আবহাওয়া। আজ চতুর্থ দফার ভোট। এদিন ঝড় বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে?

সোমবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি (Rain) চলবে। আগামীকাল মঙ্গলবারও বৃষ্টি হতে চলেছে দুই বঙ্গে। সোম মঙ্গলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারেও। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূমে ঝড় বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে রাজ্যে পারদ চড়বে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত, যা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।
সপ্তাহের মাঝে মাঝেই থাকে বৃষ্টি (Rain) কমবে, বাড়বে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে রাজ্যের জেলাগুলিতে।

শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। ‌ সপ্তাহের প্রথম দিনে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি কম। আজ, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বৃষ্টি কমতেই পারদ চড়তে শুরু করেছে, স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাতে শুরু করেছে তাপমাত্রা। এবার স্বাভাবিকের থেকে বাড়বে তাপমাত্রা। বাড়বে গরম অস্বস্তি। ‌

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হতে পারে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এলাকায়। ‌ উত্তরবঙ্গে ও মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে পারে, কমে যাবে বৃষ্টি পরিমাণ। তবে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় কিছুদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

RELATED Articles