সাদা কাগজে সই করিয়ে ধ’র্ষ’ণে’র বয়ান লেখার অভিযোগ, থানায় আত্মসমর্পণ মাম্পি দাসের, জেল হেফাজত হল সন্দেশখালির প্রতিবাদী মহিলার

Mampi Das surrendered and sent to jail: যত দিন যাচ্ছে, সন্দেশখালি নিয়ে পরিস্থিতি ততই যেন আরও জটিল হচ্ছে। সম্প্রতি সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও সামনে এসেছে। এরই মধ্যে একটি ভিডিও ছিল যাতে দাবী করা হয়েছিল সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ পিয়ালি দাস ওরফে মাম্পি নাকি এক মহিলাকে সাদা কাগজে সই করিয়ে তাতে পরে ধ’র্ষ’ণের বয়ান লিখে জাতীয় মহিলা কমিশনে জমা করেছেন। এবার সেই ঘটনায় জেল হেফাজত হল মাম্পির (Mampi Das surrendered and sent to jail)

সন্দেশখালির ঘটনা সামনে আসার পর থেকেই মহিলাদের আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন রেখা পাত্র, মাম্পি দাসরা। তবে এরই মধ্যে এবার সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও সামনে আসে, যাতে দাবী করা হয় সন্দেশখালির ঘটনা আসলে সাজানো। সেখানে নারী নির্যাতনের কোনও ঘটনাই ঘটে নি। সবটাই মিথ্যে।

সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিওতে এমনটাই দাবী করতে শোনা যায় স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)। আবার এরই মধ্যে এক মহিলা দাবী করেছিলেন, তাঁকে দিয়ে মাম্পি দাস সাদা কাগজে সই করিয়ে পরে তাতে ধ’র্ষ’ণের বয়ান লিখে দেওয়া হয়। সেই অভিযোগেই মাম্পিকে তলব করেছিল পুলিশ।

আজ, মঙ্গলবার বসিরহাট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন মাম্পি দাস। কিন্তু তাঁর সেই আর্জি খারিজ হয়ে যায়। আদালতের নির্দেশে ৭ দিনে জেল হেফাজত হয়েছে ওই মহিলার (Mampi Das surrendered and sent to jail)। বলে রাখি, এই মাম্পি দাস আবার এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। তাঁর এই জেল হেফাজতের ঘটনায় নির্বাচনী আবহে যে বিজেপির চাপ বাড়ল, তা বলাই বাহুল্য।

সন্দেশখালির ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে আবার এমন একটি ভিডিও রয়েছে, যাতে রেখা পাত্র, মাম্পি দাসকে দেখা গিয়েছে। সেই ভিডিওতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে যে নির্যাতিতারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন, তাদের পরিচয়পত্র নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল রেখা, মাম্পিদের।

RELATED Articles