অন্যান্য স্টারকিডদের মতো মোটেই চর্চায় থাকতে পছন্দ করেনা শ্রীলেখা (Sreelekha Mitra) কন্যা। শ্রীলেখা কন্যা ঐশী একেবারে লাইন লাইট পছন্দ করেন না। মেয়ে ISC-পরীক্ষাতে ৯৮% নম্বর পেয়েছে, এই খবর কাউকে জানানো বারণ ছিল অভিনেত্রীর। তবে একজন গর্বিত মা (Sreelekha Mitra) এই খবর ভাগ না করে কিভাবে থাকতে পারেন।
শ্রীলেখা কন্যার এত ভালো রেজাল্টের পরেই আসে আন্তর্জাতিক মা দিবস। মাতৃত্বের দিন উদযাপনে মেয়ের সঙ্গে বহু পুরনো একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী (Sreelekha Mitra)। যদিও ১২ মে নয়, ছবিটি ১৩ মে সোমবার পোস্ট করেছেন শ্রীলেখা। সেই পোস্টে ছোট্ট ঐশীর সঙ্গে দেখা গিয়েছে শ্রীলেখাকে। ছবিতে শ্রীলেখার পরনে স্লিভিলেস ব্লাউজ, লাল জামদানি শাড়ি। ছোট্ট ঐশীও মায়ের সাথে শাড়ি পরেছেন। অনেকেই মনে করেছেন মেয়ের নাচের অনুষ্ঠানের দিন তোলা হয়েছে এই ছবি। মা ও মেয়ে দুজনের বয়সেই তখন অনেক কম। ঐশী তখন ছোট্ট আর শ্রীলেখার বয়স কম তা দেখেই বোঝা যাচ্ছে।
এমন একটি ছবি শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘Both were babies then’। অভিনেত্রী বলতে চেয়েছেন আমরা দুজনেই তখন শিশু। এই পোস্টে কমেন্ট করেছেন অনেকেই। কেউ লিখেছেন, ‘সুন্দর স্মৃতি।’ কেউ বলেছেন, ‘দুজনকেই বেশ সুন্দর দেখাচ্ছে।’ কেউ মন্তব্য করেছেন, ‘তুমিই সেরা বাঙালি সুন্দরী, ভাবা যায় না।’ মা মেয়ের দুটি এই ছবি দেখে অনেকেই তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন।
প্রসঙ্গত, ২০০৩ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে বিয়ে হয়ে শ্রীলেখা মিত্রের। ২০০৫ সালে মেয়ে ঐশী হয়। ২০১৩ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। তখন শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) মেয়ে ঐশীর বয়স মাত্র ৮। বিবাহ বিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে এখনও সম্পর্ক রয়েছে। মেয়ের সব দায়িত্ব শ্রীলেখা ও তার স্বামী যৌথভাবেই পালন করেন এখনও পর্যন্ত।
জানা যায়, ঐশীর কাছে মা-বাবা দুজনের সাথেই বেশ ভালো সম্পর্ক। ঐশী দুই বাড়িতেই নিজের মতো সময় কাটান। মেয়েকে লেখাপড়ায় সাহায্যও করেন শ্রীলেখা (Sreelekha Mitra) ও শিলাদিত্য। তাই মেয়ের সাফল্য তিনজনেই একসঙ্গে উদযাপন করেছেন। জানা গিয়েছে, উচ্চশিক্ষার জন্য শহর ছাড়বেন শ্রীলেখা কন্যা। সম্ভবত বেঙ্গালুরুতে পড়াশোনা করতে যাবে ঐশী। সেখানে হয় মনোবিজ্ঞান বা থিয়েটার নিয়ে পড়াশোনা করতে পারেন ঐশীর।






