সামনেই তমলুকে ভোট, এরই মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, প্রার্থীপদ বাতিল হবে না বিজেপি প্রার্থীর?

Calcutta High Court hearing on Abhijit Ganguly plea: আগামী ২৫ মে রয়েছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। এদিন ভোট রয়েছে রাজ্যের হাইভোল্টেজ সভা তমলুকে। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। সেই মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। এবার বিজেপি প্রার্থীকে নিয়ে বড় নির্দেশ দিল আদালত (Calcutta High Court hearing on Abhijit Ganguly plea)

কেন এফআইআর দায়ের?

সম্প্রতি তমলুকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল। যেদিন এই কর্মসূচি হয়, সেদিন আবার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। সেই কারণে বিজেপির তরফে একটি মিছিল বের করা হয়েছিল সেদিন।

সেই মিছিলে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। কিন্তু অভিযোগ, বিজেপির সেই মিছিল থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি একটি প্রতিবাদ কর্মসূচির উপর হামলা করা হয়। বিজেপি প্রার্থীর মদতেই এই হামলা হয় বলে অভিযোগ ওঠে। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে তমলুক থানায় এফআইআর দায়ের হয়। এই এফআইআর থেকে মুক্তি পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিচারপতি। সেই মামলারই শুনানি ছিল আজ, বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে (Calcutta High Court hearing on Abhijit Ganguly plea)

এদিন বিজেপি প্রার্থীর আইনজীবী আদালতে সওয়াল করেন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা যাতে বাতিল করা হয়। অন্যদিকে রাজ্যের এজি কিশোর দত্ত পাল্টা সওয়াল করেন, “৪ মের ঘটনাপ্রবাহ দেখে এই অভিযোগ করা হয়েছে। হসপিটাল মোড়ের কাছে পদযাত্রা নিয়ে ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করা যায় না। পুলিশ দেখে ধর্তব্যযোগ্য অপরাধ কি না। তারপর এফআইআর করা হয়। আদৌ মিছিলের অনুমতি নেওয়া হয়েছে কি না সেটা ওই সময়ে দেখা সম্ভব হয় না। ভুল তথ্য হলেও অভিযোগ নিতে হয়” Calcutta High Court hearing on Abhijit Ganguly plea)

এদিন সওয়াল-জবাব পর্বে বিচারপতির পর্যবেক্ষণ, “বিষয়টি খুব লঘু হয়ে যাচ্ছে। একবার বলছেন ধর্তব্যযোগ্য অপরাধে এফআইআর করা হয়। আবার বলছেন ভুল তথ্য হলেও সেটা গ্রহণ করবেন”? এরপর এজি বলেন, “অভিযোগ নেওয়ার সময় এটা দেখা সম্ভব হয় না” (Calcutta High Court hearing on Abhijit Ganguly plea)

আদালতের কথায়, আদালত কোনওভাবেই প্রার্থীকে বিরক্ত করার পক্ষে নয়। যদিও এজি আবেদন করেছিলেন যাতে তদন্ত চলে। তবে বিচারপতির পর্যবেক্ষণ, “যিনি প্রার্থী তিনি বিজেপির, যিনি অভিযোগ করছেন তিনি তৃণমূলের। রাজনীতি খুঁজছি না। নিয়োগ মামলায় যিনি গ্রেফতার তিনি তো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। আদালত একটা সময় পর্যন্ত মামলাকারীকে রক্ষাকবচ দিচ্ছে” (Calcutta High Court hearing on Abhijit Ganguly plea)

এদিন আদালত জানায়, আগামী ১৪ জুন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত হবে না। এই নির্দেশের সময় অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের প্রসঙ্গ শোনা যায় বিচারপতির মুখে। মামলাকারী যেহেতু নিজেই প্রার্থী, সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে আদালত, এমনটাই জানানো হয় (Calcutta High Court hearing on Abhijit Ganguly plea)। আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

RELATED Articles