‘সিপিএমের সঙ্গে সমঝোতা করে নন্দীগ্রামে গণহত্যা করেছিল অধিকারী পরিবার…’, পূর্ব মেদিনীপুরের সভা থেকে ফের শুভেন্দুকে তোপ মমতার

Mamata Banerjee commented on Nandigram massacre: চার দফার লোকসভা ভোট হয়ে গিয়েছে। এখনও বাকি তিন দফার ভোট। রাজ্যের নানান প্রান্তে চলছে জোরদার নির্বাচনী প্রচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নানান প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা করছেন। আর নানান সভা থেকেই প্রতিপক্ষকে চাঁচাছোলাভাবে বিঁধছেন তিনি। এবার নির্বাচনী সভা থেকে তাঁর মুখে উঠে এল নন্দীগ্রামের গণহত্যার ঘটনার প্রসঙ্গ (Mamata Banerjee commented on Nandigram massacre)

আজ, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে ভোট প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই নন্দীগ্রামের গণহত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তাঁর দাবী, সিপিএমের সঙ্গে সমঝোতা করেই অধিকারী পরিবার নন্দীগ্রামে গণহত্যা করিয়েছিল (Mamata Banerjee commented on Nandigram massacre)

এদিন সভা থেকে মমতা বলেন, ““মনে পড়ে লড়াইগুলোর সময়। বাপ-ব্যাটা কোথায় ছিলেন? ১৫ দিন বাড়ি থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনও বলছি, সিপিএমের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে” (Mamata Banerjee commented on Nandigram massacre)

এরপরই তিনি বলেন, “সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞাসা করবেন, তারা সব ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকত না। আমি গর্বের সঙ্গে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি। মানুষের পাশে ছুটে এসেছি। নিজে এঁকে, সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। আজও ২১ জুলাই নন্দীগ্রামের শহিদ পরিবার যায়। তার কারণ, আমরা শহিদ তর্পণে শহিদ স্মরণ করি। এরা করেনি” (Mamata Banerjee commented on Nandigram massacre)

তবে এটাই প্রথমবার নয়। একুশের বিধানসভা ভোটের প্রচারে এসেও এমনই দাবী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee commented on Nandigram massacre)। সেবার তিনি বলেছিলেন, “বাপ–ব্যাটার পারমিশন ছাড়া পুলিশ ঢুকতে পারত না। কারা গুলি চালিয়েছিল আপনাদের মনে আছে। মনে পড়ছে? অনেকে পুলিশের ড্রেস পরে এসেছিল। নিশ্চয়ই ভুলে যাননি আপনারা? আমার সব মনে আছে। মনে আছে হওয়াই চটি পরে এসেছিল ওরা। এবারও সেই সব কেলেঙ্কারি করার জন্য ওরা প্রস্তুত হচ্ছে। অনেকে বিএসএফ, সিআইএসএফের ড্রেসও কিনছে”।

মমতার সেই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে শিশির অধিকারী বলেছিলেন, “আমার ৮২ বছরের জীবনে এত বড় মিথ্যাবাদী দেখিনি। নন্দীগ্রামে হারবে বুঝে ভুল বকছে। মানুষ এর জবাব দেবে”। এবার লোকসভা ভোটের আগেও সেই একই দাবী শোনা মমতার মুখে (Mamata Banerjee commented on Nandigram massacre)।  

RELATED Articles