TMC leader was shot at Sitalkuchi: নির্বাচনী আবহে ফের একবার শিরোনামে শীতলকুচি। এই এলাকার নাম শুনলেই যেন ভেসে ওঠে একুশের বিধানসভা নির্বাচনের কিছু দৃশ্য। শীতলকুচিতে গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধান (TMC leader was shot at Sitalkuchi)। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল এলাকা। তদন্ত শুরু পুলিশের।
কী ঘটেছে ঘটনাটি (TMC leader was shot at Sitalkuchi)?
সূত্রের খবর, গুলিবিদ্ধ ওই তৃণমূল নেতার নাম অনিমেষ রায়। তিনি শীতলকুচি লালবাজার পঞ্চায়েতের প্রধান। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কাজ করেই ফিরছিলেন অনিমেষ। এই সময় তাঁকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায় (TMC leader was shot at Sitalkuchi)।
গুলি লাগার পরই মাটিতে লুটিয়ে পড়েন অনিমেষ। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে মাথাভাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। সেখান থেকে পরে কোচবিহার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, অনিমেষের হাঁটুতে গুলি লেগেছে (TMC leader was shot at Sitalkuchi)।
তবে কী কারণে এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা। রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত? তা এখনও জানা যায়নি (TMC leader was shot at Sitalkuchi)। এই ঘটনায় এখনও ধোঁয়াশায় রয়েছেন তৃণমূল নেতার পরিবারও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শীঘ্রই সত্যিটা সামনে আসবে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় ফের একবার উত্তপ্ত হয়েছে শীতলকুচির মাটি।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে ঘটেছিল রক্তারক্তি কাণ্ড। বিএসএফ জওয়ানদের গুলিতে মৃত্যু হয়েছিল চার গ্রামবাসীর। সেই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় রাজ্য রাজনীতিতে। কেন্দ্রের দিকে আঙুল তোলে রাজ্য সরকার। এবার গুলিবিদ্ধ তৃণমূল নেতা (TMC leader was shot at Sitalkuchi)। এই ঘটনায় এবার তৃণমূল কাকে বা কাদের কাঠগড়ায় দাঁড় করায়, এখন সেটাই দেখার।





