সপ্তাহান্তে ফের তাপপ্রবাহের সতর্কবার্তা, আগামী সপ্তাহ থেকে বদলাতে পারে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস থাকলেও বজায় থাকবে অস্বস্তিকর পরিবেশ

আবহাওয়া দফতরের তরফে আগেই জানা গিয়েছে নির্ধারিত সময়ের আগেই বর্ষার (Rain forecast) আগমন ঘটতে চলেছে। তবে চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরো কিছুটা বাড়বে। ‌ শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা বার্তা জারি করেছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।‌ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও তাপমাত্রা বাড়বে। এই তাপপ্রবাহের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের শুরুতেই। রাজ্যের একাধিক অঞ্চলে বৃষ্টির (Rain forecast) সম্ভাবনা আছে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও পশ্চিমের দু একটি জেলাতে।

মে মাসের শেষে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যা নিম্নচাপে (Rain forecast) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৩ মে এটি ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও আন্দামান সাগরের উত্তরদিকে অবস্থান করতে পারে। তবে তা থেকে সাইক্লোনের উৎপত্তি হবে কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। ‌

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভারতের মূল ভূখণ্ডে কেরলে নির্ধারিত সময় ১লা জুনের একদিন আগেই ৩১শে মে ঢুকবে মৌসুমী বায়ু। আগাম বর্ষা ঢুকবে নিকোবর আন্দামানেও। নির্ধারিত সময়ের আগে বর্ষা আসায় সব জায়গাতেই সামান্য আগেই বর্ষা (Rain forecast) শুরু হবে। জানা গিয়েছে, ১৯শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ুর প্রবেশ করতে চলেছে, যা নির্ধারিত সময়ের তিন দিন আগে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে জুন মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গরমের দাপট দেখা যাচ্ছে। পার্বত্য এলাকাতেও স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটা বেশি। গরম অস্বস্তি রয়েছে পাহাড়ি এলাকায়। দার্জিলিং সহ কালিম্পং, জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain forecast) হতে পারে শুক্র ও শনিতে। তবে অস্বস্তিকর গরম,‌গুমোট ভাব বজায় থাকবে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার শুধু পার্বত্য জেলাগুলিতেই নয় মালদা দিনাজপুরে ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ শুক্রবার কলকাতায় বৃষ্টির (Rain forecast) সম্ভাবনা তেমনভাবে নেই। শুষ্ক গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। রবিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সোমবার সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শহরে আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই গরম ও অস্বস্তি ভাব রয়েছে। দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি। বাতাসে জলীয় বাষ্পের জন্য আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

RELATED Articles