‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না…’, জেল থেকে বেরিয়েই হুমকি সন্দেশখালির প্রতিবাদী মুখ মাম্পি দাসের

Mampi Das threatened Mamata Banerjee: অবশেষে জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। আজ, শনিবার দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বেরিয়েছেন সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ পিয়ালি দাস ওরফে মাম্পি দাস (Mampi Das)। আর জেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে হুমকি শানালেন তিনি (Mampi Das threatened Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ছাড়বেন না, এমনটাই দাবী তাঁর।

সন্দেশখালি নিয়ে চর্চা, বিতর্ক কিছুই যেন থামছে না। কিছুদিন আগেই সন্দেশখালিতে স্টিং অপারেশনের একটি ভিডিও সামনে আসে। তাতে স্থানীয় এক বিজেপি নেতাকেই বলতে শোনা যায়, সন্দেশখালির ধ’র্ষ’ণের অভিযোগ নাকি মিথ্যে। সবটাই সাজানো। শুভেন্দু অধিকারী টাকা দিয়ে এই সব পরিকল্পনা করেছিলেন। যদিও পরবর্তীতে ওই বিজেপি নেতা দাবী করেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।

এরপরই সন্দেশখালির আরও এক ভিডিও সামনে আসে। যাতে এক মহিলা দাবী করেন, মাম্পি দাস (Mampi Das) তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে তাতে ধ’র্ষ’ণের অভিযোগ লিখে জাতীয় মহিলা কমিশনে জমা করেছেন। আর এরপর থেকেই শিরোনামে মাম্পি দাস (Mampi Das)। এমনকি, এক ভিডিওতে মাম্পি দাসকে সন্দেশখালির যে নির্যাতিতারা রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, তাদের পরিচয়পত্র নিয়েও সন্দেহ প্রকাশ করতে দেখা যায়।

মাম্পি দাসের বিরুদ্ধে ভুয়ো ধ’র্ষ’ণের অভিযোগ লেখানোর ঘটনায় তাঁকে নোটিশ পাঠায় পুলিশ। আদালতে আত্মসমর্পণ করতে গিয়েছিলেন মাম্পি (Mampi Das)। কিন্তু সেই সময় গ্রেফতার করা হয় তাঁকে। পরবর্তীতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন জামিনের আবেদন নিয়ে।

গতকাল, শুক্রবার সেই জামিনের মামলার শুনানি ছিল। সেদিন মাম্পির (Mampi Das) আবেদনে সাড়া দিয়ে তাঁকে মুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কিন্তু কিছু নথিপত্রের কারণে গতকাল জেল থেকে বেরোতে পারেন নি তিনি।

তবে আজ, শনিবার মাম্পি (Mampi Das) বের হন দমদম সংশোধনাগার থেকে। আর জেল থেকে বেরিয়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে হুমকি (Mampi Das threatened Mamata Banerjee) দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ছাড়ব না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি যা করেছেন, এর শেষ দেখে ছাড়ব”।

RELATED Articles