সম্পর্কে বাড়বে ভুল বোঝাবুঝি, আবার রয়েছে ব্যবসায় উন্নতির যোগও, কোন রাশির ভাগ্যে কী রয়েছে আজ? জানুন রাশিফল

রবিবার,১৯ মে রবিবার ২০২৪

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য্য ধারন করতে হবে। কারো উপর অতিরিক্ত নির্ভর করলে ঠকতে পারেন। আজ গোপন শত্রুর গতিবিধির উপর নজর রাখতে হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বিদ্যার্থীরা কোনো প্রকার ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে দ্বৈত আচরন বাদ দিতে হবে। শিল্পী ও কলাকুশলীদের কাজে প্রতারিত হওয়ার আশঙ্কা।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): পারিবারিক জীবনে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে চলেছে। মায়ের সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা। কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার দ্বারা জটিলতা সৃষ্টির আশঙ্কা।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): সকল প্রকার বৈদেশিক যোগাযোগে আজ সফল হবেন। রহস্যজনক কাজ ও মধ্যস্ততার কাজে আজ ভালো রোজগার হবে। ছোট ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): সরল পথে আয়ের চেয়ে বক্র পথে আয় রোজগার বৃদ্ধির দিন। পেটের পীড়ায় ভুগতে পারেন। আজ সঞ্চয়ে রহস্যজনক সুযোগ আসবে।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): পারিবারিক ও ব্যক্তিগত জীবনের জন্য দিনটি চ্যালেঞ্জিং। বার বার ভুল বুঝাবুঝির কারনে দাম্পত্য জীবন বিষময় হয়ে উঠতে পারে। নিজের ভুল থেকে নিজেকে শিক্ষা নিতে হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ আইনগত জটিলতার পেছনে ব্যয় বৃদ্ধি। ব্যবসায়ীক কাজের জন্য পরিবহন ও শুল্ক ব্যয় বাড়বে। গৃহস্থালী ব্যয়ও আপনার উদ্বেগের কারন হতে পারে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজকের দিনটি সম্পর্ক রক্ষার জন্য ঝামেলার। ঠিকাদারী কাজে রহস্যজনক ঘটনা ঘটবে। ব্যবসায়ীক কাজে জীবন সাথীর সাহায্য পাবেন। চাকরিজীবীদের বাড়তি রোজগারের সুযোগ আসবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): চাকরিজীবীদের আজ দিনটি ঝামেলার। পদস্ত কর্মকর্তার সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। পিতার সাথে সম্পর্কের টানাপোড়ন দেখা দেবে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০জানুয়ারি): আজকের দিনটি রহস্যজনক অতিন্দ্রীয় কাজের জন্য বলবান। তবে প্রতারণা বিষয়ে সতর্ক হতে হবে। শিক্ষা ও গবেষণার জন্য অর্থ লাভের বাধা আসবে। ভাগ্য উন্নতির ক্ষেত্রে বারবার বাধার সম্মূখীন হবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। আর্থিক ক্ষেত্রে রহস্যজনক জটিলতা দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্যেও জন্য ঋণ করার ক্ষেত্রে সাবধান।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। একটু বেফাঁশ কথার কারনে বিচ্ছেদের জটিলতা দেখা দিতে পারে। অংশিদারী ব্যবসা না করাই ভালো।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর