বিয়ের পর প্রথম জন্মদিন প্রিয়াঙ্কার, ফুল-বেলুনে সাজল বাড়ি! বিশেষ দিনের উদযাপনে রইল কোন চমক? স্ত্রীকে কী এমন উপহার দিলেন শুভ্রজিৎ?

গত ৩ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেতা শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র। বিয়ের আগে দুজনেই টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন। প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছিল ‘চিরসখা’ ধারাবাহিকে, অন্যদিকে শুভ্রজিৎ অভিনয় করছিলেন ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে। তবে শুটিং চলাকালীন পায়ে চোট পাওয়ায় কিছুদিন আগে সেই ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে হয় শুভ্রজিৎকে।

বর্তমানে অবশ্য অনেকটাই সুস্থ অভিনেতা। নতুন কোনও কাজ শুরু করার আগে পরিবারের সঙ্গে ঘুরেও এসেছেন তিনি। এর মধ্যেই ঘরোয়া পরিবেশে স্ত্রীর জন্মদিন উদযাপন করলেন শুভ্রজিৎ। বিয়ের পর এটাই প্রিয়াঙ্কার প্রথম জন্মদিন। ফলে দিনটি তাঁর কাছে যে বিশেষ, তা বলাই বাহুল্য। স্ত্রীকে এই বিশেষ দিনে আনন্দ দেওয়ার জন্য শুভ্রজিৎও কোনও খামতি রাখেননি।

বাড়িতেই ফুল ও বেলুন দিয়ে সাজানো হয়েছিল জন্মদিনের আয়োজন। তারপর কেক কেটে প্রিয়াঙ্কার বিশেষ দিনটি উদযাপন করেন দম্পতি। জন্মদিনে অফ হোয়াইট রঙের পোশাকে দেখা যায় প্রিয়াঙ্কাকে। অন্যদিকে শুভ্রজিতের পরনে ছিল কালো টি শার্ট। জন্মদিনের বিভিন্ন মুহূর্তে স্ত্রীকে ভালোবাসায় জড়িয়ে ধরতে এবং চুমু দিতে দেখা যায় অভিনেতাকে। সেই ছবিগুলিই পরে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তিনি।

স্ত্রীর সঙ্গে জন্মদিন উদযাপনের ছবি পোস্ট করে শুভ্রজিৎ একটি সুন্দর বার্তাও লেখেন। তিনি জানান, প্রিয়াঙ্কা যেমন সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করেন, তেমন ভালোবাসাই যেন সবসময় তাঁর কাছেও ফিরে আসে। জীবনে তিনি যা পাওয়ার যোগ্য, তার থেকেও বেশি যেন পান, সেই কামনাও করেন শুভ্রজিৎ। পাশাপাশি স্ত্রীকে নিজের মতো থাকতে এবং জীবনে আরও এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন তিনি। স্বামীর এই ভালোবাসায় স্বাভাবিকভাবেই আপ্লুত প্রিয়াঙ্কা।

আরও পড়ুনঃ খাবারের সঙ্গে আব*র্জনা, Zepto-র ওয়্যারহাউসে অভিযানে সামনে এলো একাধিক চাঞ্চ*ল্যকর ছবি, মেঝেতে দুধ-সফট ড্রিঙ্ক-সহ খাদ্যপণ্য, আরও কী কী মিলল সেখানে? ক্রেতার ঘরে পৌঁছনোর আগে কি এভাবেই অ’পরিচ্ছন্ন পরিবেশে রাখা হয় খাবার?

বিয়ের পর থেকে নানা ওঠাপড়ার মধ্যেই একসঙ্গে সময় কাটাচ্ছেন শুভ্রজিৎ এবং প্রিয়াঙ্কা। গত জুন মাসে পায়ে চোট থাকা অবস্থাতেই জীবনের প্রথম জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন শুভ্রজিৎ। সেই সময়ও হাসিমুখেই দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে স্বামীর পাশে সবসময়ই রয়েছেন প্রিয়াঙ্কা। কাজ হোক বা ব্যক্তিগত জীবন, একে অপরকে সমর্থন করেই নতুন সংসারের পথ এগিয়ে চলেছেন এই তারকা দম্পতি।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর