Sambit Patra apologised for calling Lord Jagannath a devotee of Narendra Modi: প্রভু জগন্নাথদেব (Lord Jagannath) মোদীর বড় ভক্ত, এমনটাই মন্তব্য করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অতিরিক্ত ভক্তি নাকি মুখ ফসকে এমন মন্তব্য করেছিলেন বিজেপি নেতা (Sambit Patra), তা স্পষ্ট নয়। তবে তাঁর এহেন মন্তব্যে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। এবার চাপের মুখে পড়ে নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নিলেন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র (Sambit Patra apologised for calling Lord Jagannath a devotee of Narendra Modi)।
কী ঘটেছে ঘটনাটি (Sambit Patra apologised for calling Lord Jagannath a devotee of Narendra Modi)?
আসলে গতকাল, সোমবার পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্রের (Sambit Patra) সমর্থনে পুরী গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পুরীতে বিজেপি প্রার্থীর জন্য রোড শো করেন মোদী। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেফাঁস মন্তব্য করেন সম্বিত পাত্র (Sambit Patra)। বলেন, “লক্ষ লক্ষ মানুষ আজ হাজির ছিলেন প্রধানমন্ত্রী মোদীকে দেখতে। জগন্নাথ (Lord Jagannath) নিজে মোদীর ভক্ত” (Sambit Patra apologised for calling Lord Jagannath a devotee of Narendra Modi)।
তাঁর এহেন মন্তব্যে গর্জে ওঠেন রাজনৈতিক-সহ একাধিক মহলের লোকজনই (Sambit Patra apologised for calling Lord Jagannath a devotee of Narendra Modi)। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই বিষয়ে বলেন, “মহাপ্রভু শ্রীজগন্নাথ (Lord Jagannath) ব্রহ্মাণ্ডের অধীশ্বর। মহাপ্রভুকে কোনও মানুষের ভক্ত বলা ঈশ্বরের অবমাননা। এর ফলে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কোটি কোটি ওড়িয়া ও জগন্নাথ-ভক্তর ভাবাবেগে আঘাত লেগেছে”।
আবার এই ঘটনায় বিজেপি নেতাকে (Sambit Patra) কটাক্ষ করতে ছাড়ে নি তৃণমূলও। তৃণমূল নেত্রী শশী পাঁজার কথায়, পুরীর জগন্নাথদেবের (Lord Jagannath) সঙ্গে বাঙালির যুগ যুগের সম্পর্ক (Sambit Patra apologised for calling Lord Jagannath a devotee of Narendra Modi)। বিজেপি নেতা সেই জগ্ননাথদেবকেই অপমান করেছেন। দিনদিন ঔদ্ধত্য বাড়ছে বিজেপির, এমনটাই দাবী তাঁর। টুইট করে তৃণমূল নেত্রী বলেন, “ওনার কথা শুনে আমি গভীর দুঃখ পেয়েছি। শুধু আমি নই, আপামার জগন্নাথ ভক্তদের এই অপমান আঘাত করেছে। আমি এই ঘটনার নিন্দা করছি”।
এমন সমালোচনার মুখে পড়ে বিজেপি নেতা সম্বিত পাত্রের (Sambit Patra) দাবী, তিনি এমনটা বলতে চান নি। মুখ ফসকে ভুল মন্তব্য করে ফেলেছেন তিনি। তাঁর এমন ভুলের জন্য প্রায়শ্চিত্ত করার কথাও জানালেন বিজেপি নেতা। এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তা দিয়ে নিজের ভুল স্বীকার করেছেন তিনি (Sambit Patra apologised for calling Lord Jagannath a devotee of Narendra Modi)। পাপমুক্তির জন্য তিনদিন উপবাস করে প্রায়শ্চিত্ত করবেন বলে জানালেন সম্বিত পাত্র।
https://twitter.com/sambitswaraj/status/1792636303030272340?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1792636303030272340%7Ctwgr%5E71dd6d9bbdec7412e9435aacc37682c9691acda3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fbjp-candidate-sambit-patra-will-fast-as-atonement-after-sri-jagannatha-remark%2F
ভিডিওতে বিজেপি নেতা (Sambit Patra) বলেন, “প্রভু জগন্নাথদেবের (Lord Jagannath) শ্রীচরণে আমি অপরাধ করেছি। তাই এর প্রায়শ্চিত্ত করব। প্রথা ও রীতি অনুযায়ী উপবাস করে আমার পাপমুক্তির চেষ্টা করব। তাঁর কথায়, প্রভু জগন্নাথ হলেন বিশ্বসংসারের নাথ। তাঁকে কখনও মোদীভক্ত বলতে পারি আমি! ভুল করে মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটা কথাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমি মহাপ্রভুর শ্রীচরণে উপবাস রেখে প্রায়শ্চিত্ত করে পাপস্খালন করার ব্রত রাখব” (Sambit Patra apologised for calling Lord Jagannath a devotee of Narendra Modi)।






