‘বামপন্থী বাড়ির ছেলে, তবে ওই দল করিনি’, রাজনীতিতে যোগ নিয়ে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Abhijit Ganguly talk about his politics interest: দুর্নীতি মোটেই দুচোখে দেখতে পারেন না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জনপ্রিয়তা পেয়েছিলেন এই বিচারপতি। তারপর থেকেই মানুষ শ্রদ্ধার নজরে দেখতেন তাকে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) সমাজের এক পরিচিত মুখ। তিনি বিচারপতির পদে ইস্তাফা দিয়ে যোগ দিয়েছেন রাজনীতিতে। এই বিচারপতি যোগ দিয়েছেন বিজেপিতে (Abhijit Ganguly talk about his politics interest)

অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) পড়াশোনা করেছেন মিত্র ইনস্টিটিউশনে। হাজরা ল কলেজ থেকে আইনি পড়াশোনা করেছেন। পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে এ গ্রেড অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। WBCS অফিসার হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাজ শুরু করেন। তখন থেকেই প্রশাসনের দুর্নীতিতে বিরক্ত হন। দুর্নীতির সঙ্গে কোনোভাবে মানিয়ে নেবেন না এই ভাবনাতেই তিনি সরকারি চাকরি ছাড়েন (Abhijit Ganguly talk about his politics interest)। তারপর থেকে আইনজীবীর পেশায় রয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সে সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

২০১৮ সালে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির পদে নিয়োগ হন। এরপর ২০২০ সালে কলকাতা হাইকোর্টে স্থায়ী বিচারপতি পদে নিযুক্ত হন। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে বেশ কয়েকবার বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাকে। কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) যুগান্তকারী কিছু নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই শিক্ষক নিয়োগ নিয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। তারপরেই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ শিক্ষা দপ্তরের একাধিক পদাধিকারীরা। সে সময় তাকে নিয়ে চর্চা তুঙ্গে। এমন এক সময় পদত্যাগ করেন তিনি। চলতি বছর কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই রাজনীতির ময়দানে বিজেপিতে যোগদান তিনি (Abhijit Ganguly talk about his politics interest)। তমলুকের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন‌ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার রাজনীতিতে আশার ইচ্ছা প্রসঙ্গে মুখ খোলেন প্রাক্তন বিচারপতি (Abhijit Ganguly)। তিনি বলেন, “রাজনীতিতে আসার কথা অনেক ছোটবেলায় ভেবেছিলাম। তখন নিজেকে লেনিন ভাবতাম। একসময় চেগুয়েভারের স্বপ্ন ছিল। কেন জানিনা আমার মনে কখনো ভ্রান্তি আসেনি। আমি বামপন্থী বাড়ির ছেলে। আমার গুষ্টি শুদ্ধ সবাই সিপিএম। আমি কখনও ওই রাজনৈতিক দল করিনি। ছবি টবি দেখেছি শুধু। রাজনৈতিক রোমান্স করেছি” (Abhijit Ganguly talk about his politics interest)

আরও অন্যান্য খবর