The last song sung by musician KK: বলিউডের সঙ্গীত জগতে এক অনন্য নক্ষত্র। এই গায়ক দীর্ঘদিন ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন তার কন্ঠের জোরে। আগামী দিনেও তিনি রয়ে যাবেন অনুরাগীদের মনি কোঠায়। তার কন্ঠের জাদুতে মাতোয়ারা বিশ্ববাসী। ১৯৯৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তার সুরেলা কন্ঠ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। আমরা কথা বলছি গায়ক কে কে (KK) নিয়ে। ২৮ বছরের গানের জগতে ৭০০ টি গান গেয়েছেন তিনি। তার গাওয়া বেশিরভাগ গানই হিট। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি, বাংলা, গুজরাটি ভাষায় তিনি গান গেয়েছেন।
২০২২ সালে মে মাসের ৩১ তারিখে এর সঙ্গীতশিল্পী (KK) মহানগরের বুকে মারা যান। এই সঙ্গীতশিল্পীর আচমকা মৃত্যু মেনে নিতে পারেনি তার পরিবার পরিবার স্বজন থেকে তার অনুরাগীরা। দেখতে দেখতে দুটো সাল পেরিয়ে গেল। সেদিনটা ভুলতে পারিনি তার অনুরাগীরা। আবার সেই মে মাস। চলে গিয়েও তিনি রয়ে গেছেন তার অনুরাগীদের মনে। তার কণ্ঠের জোরে শ্রোতারা আজও তাকে মনে করে। তবে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আগেই কে কে অনুরাগীদের জন্য ভালো খবর। কেকে শেষ গান গেয়ে গেছিলেন, যা এবার মুকেশ ভাট প্রযোজিত হিন্দি সিনেমায় থাকছে (The last song sung by musician KK)। পরিচালক থেকে প্রযোজক অনেকেই মনে করছেন কেকে অনুরাগীরা বড় পর্দায় তার গান শুনতে অবশ্যই একবার সিনেমাটি দেখতে ছুটে আসবেন। তাতে বিপুল পরিমাণে আয় হবে।
মে মাসে কলকাতায় তখন গরমে নাজেহাল সকলে। বেড়েছিল আর্দ্রতাও। একটানা স্টেজে পারফরমেন্স এর পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। গাড়িতে উঠে তিনি বলেছিলেন এসিটা একটু বাড়িয়ে দিতে। তখন অব্দি কেউ বুঝতে পারেনি এভাবেই শেষ হয়ে যাবে সবকিছু। যে কে কে (KK) খানিকক্ষণ আগে অনুরাগীদের মন্ত্রমুগ্ধ করছিল তার গাওয়া গান দিয়ে। তার পরম মুহূর্তে এসে আর নেই। ব্যাপারটা বুঝতে অনেকটাই সময় লেগেছিল অনুরাগীদের। ৩১ শে মে রাতে এলো খবর, কালো মেঘে ঢেকে গেল কলকাতা। তিনি কাউকে চিকিৎসা করার সুযোগ পর্যন্ত দেননি। খুব অল্প বয়সেই হাসিমুখের বিদায় নিয়েছেন এই জগত থেকে। কেকের শেষ গাওয়া গানটি এবার প্রকাশ্যে আসছে (The last song sung by musician KK)।
কেকের (KK) গাওয়া শেষ গানটি থাকবে অনিল কাপুর, দিব্যা খোসলা, হর্ষবর্ধন রানে অভিনীত সাভি-তে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সাভির ট্রেলার (The last song sung by musician KK)। এই ছবির প্রযোজনা এর দায়িত্বে আছেন মুকেশ ভাট। তিনি জানিয়েছেন এই ছবিতে কেকের দেওয়া শেষ গানটি থাকবে (The last song sung by musician KK)।
জানা গিয়েছে, এই নামী সঙ্গীত শিল্পী (KK) দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কিরোরি মাল কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হয়েছেন। এরপর নাকি আট মাস একটি হোটেলের বিপণন নির্বাহী হিসেবে কাজ করেছিলেন তিনি। ১৯৯৪ সালে মুম্বাই প্রথম পাড়ি দেন। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। একাধিক ভাষার জিঙ্গলে তার কণ্ঠ আজও রয়ে গেছে। মোট ১১ টি ভাষায় প্রায় সাড়ে তিন হাজার বিজ্ঞাপনের সিঙ্গেল এ তিনি গান গেয়েছিলেন। ১৯৯৬ সালে রহমানের পরিচালনায় কাজ করার সুযোগ পান তিনি। ১৯৯৯ তে সঞ্জয় লীলা বানসালির হাম দিল দে চুকে সানাম ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর (KK)। তড়প তড়প ইস দিল্ সে-তাঁর সেই গান মুগ্ধ হয়ে যায় গোটা ভারতবাসী।





