Miking in Nandigram threatening not to cast vote: ভোটের দু’দিন আগে থেকেই উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম (Nandigram)। সেখানে বিজেপির মহিলা কর্মীর খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। বিজেপি নেতৃত্বের দাবী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের কারণেই এই ঘটনা ঘটেছে। এবার নন্দীগ্রাম থেকে ভাইরাল হল এক ভিডিও। সেই ভিডিওতে ভোট না দিতে যাওয়ার হুমকি দেওয়ার কথা শোনা যাচ্ছে (ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭) (Miking in Nandigram threatening not to cast vote)।
আগামীকাল, ২৫ মে ভোট রয়েছে নন্দীগ্রামে (Nandigram)। কিন্তু গত বুধবার মাঝরাতে সশস্ত্র বাইক বাহিনীর ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে বিজেপির মহিলা কর্মীর। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। সেই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামে জ্বলেছে আগুন। টায়ার জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ফুঁসে ওঠেন শুভেন্দু অধিকারীও। এবার নন্দীগ্রাম (Nandigram) থেকেই ফের উঠে এল আরও এক অভিযোগ (Miking in Nandigram threatening not to cast vote)।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নন্দীগ্রামের (Nandigram) ভিডিও। সেখানে মাইকে করে প্রচার করা হচ্ছে বলে শোনা গিয়েছে। বলা হচ্ছে, “পুলিশকে মানবে না। চামড়া তুলে দেওয়া হবে যদি রাস্তায় বের হও। আর ২৫ তারিখ ভোট দেওয়ার জন্য যদি সকালে বুথকেন্দ্রে যাও, তাহলে সন্ধ্যায় গৃহছাড়া হবে। আমরা খুনে বিশ্বাস করি না। যেভাবে …….-কে হত্যা করা হয়েছে” (Miking in Nandigram threatening not to cast vote)। এই প্রচার বিজেপি করছে বলে অভিযোগ।
আবার আজ, শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি ভিডিও পোস্ট করেছেন এই নন্দীগ্রামে (Nandigram) মাইকিং করারই। সেখানে মাইকিং করতে শোনা যাচ্ছে, “হার্মাদগিরি ছাড়িয়ে দেবো। তুমি তৃণমূলের চামচাগিরি করছো, ২৫ তারিখ সবাই খাওয়া দাওয়া করে বাড়িতেই থাকবে। একজনও তৃণমূল সমর্থক বাইরে ভোট দিতে বেরোবে না” (Miking in Nandigram threatening not to cast vote)। কুণাল জানিয়েছেন, এই ভিডিও দেখা গিয়েছে কালীচরণপুরে।
কুণালের এই ভিডিও (Miking in Nandigram threatening not to cast vote) নন্দীগ্রামে (Nandigram) যে বিক্ষোভের আঁচ আরও বাড়াবে, তা বলাই বাহুল্য। বিজেপি মহিলা কর্মী খুনের ঘটনায় অভিযোগের তালিকায় রয়েছেন নন্দীগ্রামের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান, দেবু রায়, ব্লক তৃণমূলের সহ-সভাপতি তথা নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শেখ আল্লারাজিদের মতো নেতাদেরও নাম।
এদিকে কুণালের এই ভিডিও (Miking in Nandigram threatening not to cast vote) প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবী, “মুখ্যমন্ত্রী গিয়ে লোডশেডিং তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি দাবি করেছেন, লোডশেডিং করে হারিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তিনি বলেছিলেন. তাঁর প্রতিশোধ নেবেন। তার ফল আমরা কিছুদিনের মধ্যেই দেখলাম। যদি কেউ হুমকি দিয়ে থাকে, তাকে চিহ্নিত করুন, গ্রেফতার করুন। আসলে পরিস্থিতি তৈরি করে রাখছে। নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল জায়গা পাবে না”।





