৫ দিনের মধ্যে খুনের হুমকি অর্জুনকে, ‘১ লাখ ভোটে জেতা লোকের মনোবল এভাবে ভাঙা যাবে না’, হুঙ্কার বিজেপি প্রার্থীর

Death threat to Arjun Singh: খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে (Arjun Singh), এমনটাই অভিযোগ। মেসেজ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবী করেছেন বিজেপি নেতা (Death threat to Arjun Singh)। লোকসভা ভোটের আবহে এহেন অভিযোগে বেশ হইচই পড়েছে এলাকায়।

গত ২০ মে ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। সেদিনও বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। তিনি একাধিক অভিযোগ তুলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে এই লোকসভা কেন্দ্রে ভোটের দিন। এবার তাঁকে খুনের হুমকি দিয়ে মেসেজ করা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি (Death threat to Arjun Singh)। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতা।  

যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতা সোমনাথ শ্যামের পাল্টা দাবী, “অর্জুন নিজেই খুনে মাস্টারডিগ্রি করে বসে আছেন। সেক্ষেত্রে উনি যাদের মেরেছেন তাদের পরিবারের কেউ এরকম হুমকি দিতে পারেন। তা না হলে কেউ নেশা করে ওর সঙ্গে ঠাট্টা করেছে। পুলিশ নিশ্চয়ই সঠিক তথ্য সামনে আনবে” (Death threat to Arjun Singh)।

তবে যে তাঁকে হুমকি মেসেজ পাঠিয়েছে, সেই অভিযুক্তের নাম সামনে আনলেন অর্জুন সিং (Arjun Singh)। তাঁর দাবী, জগদ্দলের মোমিনপাড়ার নিকেতন বর্মা ওরফে ছোটু (২২) নামে এক যুবক তাঁকে মোবাইলে এই খুনের হুমকি দিয়েছে। প্রশাসনে বিষয়টি জানিয়েছেন তিনি (Death threat to Arjun Singh)।

অর্জুনের (Arjun Singh) কথায়, মধ্যপ্রদেশের নম্বর থেকে এই মেসেজ করা হয়েছে। তিনি বলেন, “তৃণমূলের লোকেরা সবই পারে। আমাকে বলে মারাটা কঠিন রয়েছে। এমনি মারতে পারবে ঠিক আছে। পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে কথা হয়েছে। ছেলেটার ডিটেইলস পেয়েছি” (Death threat to Arjun Singh)।

তবে ওই ছেলেটি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কী না, তা জানতে পারেন নি অর্জুন (Arjun Singh)। তাঁর কথায়, “পুলিশ তো কিছু করেনি। আমিই খোঁজ নিয়ে জানতে পেরেছি, মাদক বিক্রি করে। এই সব ছেলে কোনও ব্যাপার নাকি। পুলিশ কিছু করতে পারুক না পারুক, আমি ঠিক বার করে ফেলব” (Death threat to Arjun Singh)।

অর্জুন (Arjun Singh) এও বলেন, “আমি এক লাখ ভোটে জেতা লোক, এসব করে আমার মনোবল ভাঙতে পারবে না তৃণমূল”।

https://twitter.com/ArjunsinghWB/status/1793625230860284355?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1793625230860284355%7Ctwgr%5E9ebb47a9542cdad2c0a362700e6caceabb1aab24%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Farjun-singh-gets-death-threat-after-election%2F

পাল্টা সোমনাথ শ্যামের আবার দাবী, “এক, হতে পারে উনি বাজার গরম করে প্রচারে থাকতে চাইছেন। দুই, অতীতে অনেকের কাছ থেকে অর্জুন সিং (Arjun Singh) চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন। তাদের কেউ রাগের বশে এরকম মেসেজ করে থাকতে পারে। আর তা না হলে কেউ নেশা করে ওর সঙ্গে ঠাট্টা করেছে“ (Death threat to Arjun Singh)।  

আরও অন্যান্য খবর