Dev slammed Hiran Chatterjee: দেবের (Dev) সৌজন্যের রাজনীতির সঙ্গে সকলেই পরিচিত। বিরোধীরা তাঁকে আক্রমণ করলেও বা তাঁকে নিয়ে কটাক্ষ করলেও, তিনি পাল্টা আক্রমণ করেন না কখনও। বরং তা হেসেই উড়িয়ে দেন। এই নিয়ে দলের সঙ্গেও মতবিরোধ বাঁধে তাঁর। তবে এবার ঘাটালে ভোটের আগে বেশ কড়া জবাব দিতে দেখা গেল দেবকে (Dev slammed Hiran Chatterjee)। কী এমন ঘটল হঠাৎ?
আগামীকাল, ২৫ মে ভোট রয়েছে ঘাটালে। কিন্তু গতকাল, বৃহস্পতিবার এক কাণ্ড ঘটিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে তিনি কিছু নথি পেশ করেছেন। তাঁর দাবী, গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের থেকে টাকা নিয়ে সিনেমা বানিয়েছেন দেব (Dev)। এমনকি, দামী ঘড়ি, ফোন কেনার জন্য দেবকে টাকা দেওয়া হয়েছে, সেই হিসেবের খসড়াও পেশ করা হয়েছে ওই টুইটে।
এই নিয়ে দেব (Dev) শুভেন্দুকে জবাব দিয়েছেন। বলেছেন, “আজ শেষ দিন প্রচারের। আমায় তো একটা উত্তর দিতে হবে। আমি এতদিন চুপ ছিলাম। এখন যেহেতু নথি বেরিয়েই গিয়েছে আমি বলতেই পারি। কেন বেরলো? কোথা থেকে বেরলো। এইবার আমার মনে হয়েছে আর ভদ্রতা করে লাভ নেই” (Dev slammed Hiran Chatterjee)। তিনি এও প্রশ্ন করেছেন, যে নথি ইডি-সিবিআইয়ের কাছে ছিল, তা শুভেন্দু পেলেন কীভাবে?
আর এবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে খোঁচা দিয়ে দেব (Dev) বললেন, “আমার নাম তৃণমূল প্রার্থী ঘোষণা করার পর থেকে আমার পিছনে লেগেছে হিরণ। আমাকে জোর করে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। দেবের দুহাতে রক্ত লেগে আছে বলা হয়েছে। আদালত অবশ্য সেই মামলা খারিজ করে দিয়েছে। অভিযোগ করা হচ্ছে গরু চুরির টাকা আমার কাছে আছে। এতদিন চুপ ছিলাম। কালকে আমার মনে হয়েছে, এবার উত্তর দেওয়ার সময় এসেছে। বেশিদিন চুপ করে থাকলে, মানুষ ভাববে চুরি করেছি। ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। গত আড়াই বছর ধরে আমার পিছনে লেগে রয়েছে। যদিও তদন্তকারী এজেন্সির উপর আমার ভরসা রয়েছে” (Dev slammed Hiran Chatterjee)।
এদিকে আবার ভোটের আগের দিনই দাশপুরের বিজেপি নেতার গাড়ি থেকে ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সেই বিষয়ে দেবের (Dev) মত, “৩ মাস ধরে বিজেপির চেষ্টা ব্যর্থ। আমার বদনাম করেও জানে হারবে। কর্মফল হাতেনাতে পেয়েছে বিজেপি। তাই প্রতি বিধানসভায় ৫০ লক্ষ টাকা নিয়ে ঘুরছে। হারের ভয়ে টাকা বিলি করা হচ্ছে” (Dev slammed Hiran Chatterjee)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!