করোনা রুখতে ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। মারা গিয়েছেন তিনজন। এমতাবস্থায় সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার ১০ লক্ষ টাকা অনুদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী করোনা ভাইরাস প্রতিরোধকারী তহবিলে তিনি পাঁচ লক্ষ টাকা ও পশ্চিমবঙ্গের আপৎকালীন ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকা অনুদান দিচ্ছেন। তিনি জানিয়েছেন, তিনি বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসাবে কোনোদিন কোনো বেতন নেন না। তিনি সাতবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন, কিন্তু প্রাক্তন সাংসদ হিসাবেও তিনি কেন্দ্রের কোনো পেনশন নেন না। তিনি অত্যন্ত স্বল্প খরচে নিজের জীবন নির্বাহ করেন। তাঁর যেটুকু খরচ হয় তা তিনি ব্যয় করেন নিজের শিল্পকলাকে বিক্রয় করে। তিনি তাঁর গান ও কবিতা থেকে যা রয়্যালটি পান, তা দিয়েই তিনি নিজের জীবনযাপন করেন। তিনি এর মধ্যে থেকেই দশ লক্ষ টাকা অনুদান দিচ্ছেন দেশের জন্য ও নিজের রাজ্যের জন্যও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর রাজ্যের মানুষের জন্য কাজ করে এসেছেন, একথা অনস্বীকার্য। করোনা মোকাবিলায় যেভাবে দ্রুত তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তা প্রশংসার যোগ্য। ভারতের আগেই পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করেছিলেন তিনি। এমনকি তাঁর নির্দেশে ১৬ই মার্চ থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। নাহলে করোনা পশ্চিমবঙ্গে আরও মারাত্মক রূপ নিতে পারত। তিনি ২০০ কোটি টাকার আপৎকালীন তহবিল গঠন করেছেন এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বিমা করিয়ে দিয়েছেন। আরও বিভিন্ন উপযুক্ত পদক্ষেপ তিনি নিয়েছেন। সেইসঙ্গে রাজ্যবাসীদের একজন প্রকৃত অভিভাবিকার মতই রক্ষা করে চলেছেন।

আরও অন্যান্য খবর