‘বিয়ের আগেই এসব…’, একই বিছানায় রুবেল ও শ্বেতা, ভালোবাসায় ভরা ছবি দিয়ে প্রবল সমালোচনার মুখে টেলিপাড়ার হিট জুটি

সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় টলিউডের এক জুটির (Sweta-Rubel) ছবি ঘুরে বেড়াচ্ছে। সেই ছবিকে কেন্দ্র করে বিস্তর সমালোচনা চলছে। ছবিটি টেলিভিশনের জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের। ইন্সটাগ্রামে রুবেল ও তার বেটার হাফ শ্বেতার (Sweta-Rubel) একটি ঘনিষ্ঠ ছবি ঘিরেই চর্চা চলছে নানা মহলে। অনেকেই সমালোচনায় বিঁধচ্ছেন জুটিকে। সেই ছবির কমেন্টে নানান মন্তব্য নেটিজেনদের। নেটিজেনরা বলছেন, “নিজেদের ব্যক্তিগত মুহূর্তও এভাবে বিক্রি করছেন? লজ্জা লাগা দরকার।”

বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন রুবেল ও শ্বেতা (Sweta-Rubel)। তাদের প্রেম বরাবরই খোলামেলা। প্রেম-প্রকাশে কোন কার্পণ্য করেননি কখনও। শ্বেতার সঙ্গে মাঝেমাঝে ছবি শেয়ার করে থাকেন রুবেল। সেদিন এমনই একটি ছবি পোস্ট করে রুবেল লেখেন, “হাত ধরে সঙ্গে চলতেই চাই। একে অন্যকে ভালবেসে বুঝতে চাই।” সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিটিতে এই জুটি বিছানায় গা এলিয়ে আলিঙ্গন করে মিষ্টি ছবি তুলেছেন। মন্তব্য বিভাগে কটাক্ষের ঝড়। একজন লিখেখেন, “এত দেখিও না। কিছু জিনিস তো ব্যক্তিগত থাকাও দরকার। ভালবাসার অনুভূতিটা নিজেদের মনে রেখে দাও।” অপর একজন লেখেন, “দেখতেও বিশ্রী লাগছে, বিয়ের আগেই তো সব সামনে।” আক্রমণকারীদের পাল্টা উত্তর দিতে দেখা যায়নি তাদেরকে।

কীভাবে শ্বেতা-রুবেলের (Sweta-Rubel) প্রেম শুরু হয়?

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা রুবেল জানান, ” বারাসাতে দেবাশিষ ঘোষের স্কুল, ওই একই ডান্স গ্রুপ থেকে আমরা (Sweta-Rubel) দুজনেই এই ইন্ডাস্ট্রিতে এসেছি। তাই ওকে আমি চিনি বহুদিন ধরেই। কিন্তু যমুনা ঢাকি করতে গিয়েই সেই বন্ধুত্বটা আরও একটু বেশি হয়ে গেল।” বিয়ে নিয়ে তাঁর বক্তব্য ছিল, “সবটাই তো ভাগ্য, আপাতত দুজন দুজনের সান্নিধ্য ভীষণ ভাবে উপভোগ করছি। সেটাই করতে চাই।”

এর আগে রুবেলকে বলতে শোনা গিয়েছিল শ্বেতা নাকি তার লাকি চার্ম। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই রুবেল-শ্বেতার (Sweta-Rubel) বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাই। সকলেই ভীষণ ভালোবাসেন তাদের এই সকল ভালোবাসার মুহূর্ত গুলি দেখতে। ‌ তবে এসবের পরেও কি নজর লাগার ভয় রয়েছে অভিনেতার। সাক্ষাৎকার রুবেল জানিয়েছেন, “নজর লাগার ভয় রয়েছেই, সম্পর্কের প্রথম দু বছর কেউ জানতো না, আমার মনে হয় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আমরা যাই করি তাদের জন্যই করি। আর কুনজর দেওয়ার লোকও থাকে সেই নিয়ে ভাবিত নই কারণ আমাদের সম্পর্কটা এতটা দৃঢ় যেখানে কোন কিছু বাধা হতে পারে না।”

আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে তাদের (Sweta-Rubel)। বিয়েতে কি সংবাদমাধ্যম স্থান পাবে নাকি নট অ্যালউড হয়ে। এ প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, “সংবাদমাধ্যমকে না ডাকার বিষয়টা ভীষণ খারাপ। তার কথায় সংবাদমাধ্যমের সাথেই আমরা জড়িয়ে। আমরা যতটুকু জনপ্রিয়তা পেয়েছি তাতে সংবাদ মাধ্যমের অবদান রয়েছে। ‌ তাদের বাদ দিয়ে কিছুই হবে না। বিয়ের সবটা জানিয়েই হবে। ডেস্টিনেশন ওয়েডিং নয় ছিমছাম ভাবেই হবে তাদের বিয়ে।”

আরও অন্যান্য খবর