সৌমিত্রের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইপ্যাকের ছেলেদের বিরুদ্ধে ইভিএম কারচুপির চেষ্টার অভিযোগ বিজেপি প্রার্থীর

Abhijit Ganguly accused IPac for rigging: আগামীকাল, ১ জুন রয়েছে লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। এদিন রাজ্যের ৯ কেন্দ্রে ভোট রয়েছে। গত ২৫ মে ভোট ছিল তমলুক লোকসভা কেন্দ্রে। কিন্তু এবার গুরুতর অভিযোগ আনলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইপ্যাকের ছেলেরা ইভিএম কারচুপির চেষ্টা করছিল বলে দাবী তাঁর (Abhijit Ganguly accused IPac for rigging)

জানা গিয়েছে, কোলাঘাট কে টি পি পি হাইস্কুলে তমলুক লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম তৈরি করা হয়েছে। সেই স্কুলের পিছনেই রয়েছে মেসাড়া গ্রাম। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, গতকাল, বৃহস্পতিবার রাতে কয়েকজন যুবক গাড়ি করে সেখানে আসে। হাতে ওয়াকি-টকি নিয়ে ওই হাইস্কুলের সামনেই ঘোরাফেরা করছিল তারা (Abhijit Ganguly accused IPac for rigging)

তাদের দেখতে পেয়ে তাদের সঙ্গে বচসায় জড়ায় বিজেপি কর্মী-সমর্থকরা। শুরু হয় দু’পক্ষের মধ্যে বিক্ষোভ। এই সংঘর্ষের খবর পেয়ে সেখানে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। সেই সময় পালিয়ে যায় ওই যুবকরা। বিজেপি অভিযোগ, তৃণমূল ও আইপ্যাকের ছেলে ছিল ওরা। ইভিএম পাল্টানোর জন্যই সেখানে তারা ঘোরাঘুরি করছিল বলে দাবী (Abhijit Ganguly accused IPac for rigging)। পুলিশের সাহায্যেই তারা সেখান থেকেই বেরিয়ে যায় বলে অভিযোগ বিজেপির।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হতেই রাতেই ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ, আইপ্যাকের ছেলেরাই গণ্ডগোল পাকাতে এসেছিল সেখানে (Abhijit Ganguly accused IPac for rigging)। পুলিশের সঙ্গে এই নিয়ে তীব্র বচসা বাঁধে বিজেপির। রাতে আরও পুলিশ বাহিনী পৌঁছয় সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, এই ঘটনা নতুন নয়। এর আগেও ব্যারাকপুর, হুগলি, বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়রা ইভিএম কারচুপির অভিযোগ এনেছেন তৃণমূল ও আইপ্যাকের বিরুদ্ধে (Abhijit Ganguly accused IPac for rigging)। আবার গতকাল, বৃহস্পতিবার আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর দাবী, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট গণনায় কারচুপি করেছে আইপ্যাক। প্রায় ৪০-৫০টি আসনে কারচুপি করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে দেখা করেও আইপ্যাক নিয়ে কথা বলেন শুভেন্দু। বিজেপির কাউন্টিং এজেন্টদের তালিকা যাতে আইপ্যাক ও পুলিশের হাতে না যায়, তার জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব নেওয়ার দাবীও করেন তিনি।

আরও অন্যান্য খবর