ফের বড় জয় হাসিল দুই বিশ্বকাপ বিজয়ীর, রাজ্যের দুই হেভিওয়েট প্রার্থীকে জামানত জব্দ করলেন ইউসুফ পাঠান ও কীর্তি আজাদ

২০২৪-এর লোকসভা নির্বাচনের ভোটগণনা পর্ব (Lok Sabha Election Result 2024) শেষ। এবার সর্বোচ্চ ফলাফল জানার পালা। রাজনীতিবিদ থেকে আমজনতা, সকলেই মুখিয়ে সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার জন্য। আগামী পাঁচ বছর দিল্লির মসনদে বসবে কে? জয়ের মুকুট উঠবে কার মাথায়? আর ক্ষণিকের অপেক্ষা।

এ রাজ্যে কয়েকজন হেভিওয়েট প্রার্থীদের উপর নজর ছিল রাজ্যবাসীর। তাঁদের মধ্যে অন্যতম দিলীপ ঘোষ ও অধীর চৌধুরী। চব্বিশের লোকসভা ভোটে, দুই বিশ্বকাপ বিজয়ী হারালেন দুই বড় হেভিওয়েট নেতাকে। বহরমপুর লোকসভা কেন্দ্রের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে ৮৫ হাজার ভোটে হারিয়েছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও এবছরের ঘাসফুলের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।

জয়ী তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে অধীরবাবু অভিযোগ করেছেন জাতপাতের রাজনীতির কাছে হার হল তাঁর। হিন্দু ভোটের বিভাজন, অন্যদিকে মুসলিম ভোটের বিভাজন। কংগ্রেসের প্রার্থীর বক্তব্য তিনি হিন্দু হতে পারেননি। মুসলিমও হতে পারেননি। কার্যত তিনি ‘স্যান্ডউইচ’ হয়েছেন।

অপরদিকে, তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ হারিয়েছেন দিলীপ ঘোষকে। কীর্তি আজাদ ৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য ছিলেন। ২০১৯ সালে মেদিনীপুর থেকে সাংসদ হয়েছিলেন দিলীপ ঘোষ। ২০২৪ সালে দল তাঁকে টিকিট দেয় বর্ধমান দুর্গাপুর থেকে। নতুন কেন্দ্রে নতুন প্রতিপক্ষ। তবুও প্রচারের পয়লা দিন থেকেই বিশাল জনসমাগম ছিল দিলীপকে ঘিরে।

এবছর লোকসভায় দিলীপবাবুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন অগ্নিমিত্রা পাল। তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। এদিন মেদিনীপুর কেন্দ্র হাতছাড়া হয়েছে পদ্ম শিবিরের। মেদিনীপুরে ফুটেছে জোড়াফুল।

প্রসঙ্গত, কংগ্রেসের তৈরি ইন্ডি জোটের অন্যতম গুরুত্বপূর্ণ দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজ্যে বহরমপুর কংগ্রেসের জেতা একমাত্র আসন ছিল। তাও আবার ইউসুফ পাঠানের মতো একজন পরিচিত মুখকে দিয়ে জিতিয়ে সেই আসনও কেড়ে নিল তৃণমূল। যে ঘটনা প্রশ্নের মুখেতে এনে দাঁড় করিয়েছে আদৌ কী ইন্ডি জোটে থাকতে চায় তৃণমূল?

RELATED Articles