স্টার জলসার বেশকিছু ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সম্প্রতি শুভ বিবাহ ধারাবাহিক এসেছে স্টার জলসা চ্যানেলে (Star Jalsha)। এই ধারাবাহিক আসার ফলেই স্টার জলসা ধারাবাহিকের টাইমিং স্লট চেঞ্জ হয়ে যাচ্ছে। একে একে বিদায় নিচ্ছে জনপ্রিয় ধারাবাহিকগুলি তার বদলে জায়গা করে নিচ্ছে নতুন ধারাবাহিকরা।
টিআরপি তালিকায় স্পষ্ট দেখা যায় স্টার জলসা (Star Jalsha) ধারাবাহিকগুলি বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। নতুন ধারাবাহিক শুভ বিবাহ-কে স্লট দেওয়া হল রাত নটায়। যেখানে এগিয়েছিল ‘জল থৈ থৈ ভালোবাসা’। এমন ঘটনায় মন ভাঙে দর্শকদের। প্রথমে জানা যায় ‘জল থৈথৈ ভালোবাসা’ ধারাবাহিকটি চলে যাবে দশটার স্লটে। তবে সম্প্রতি জানা যাচ্ছে, এখনই শেষ হচ্ছে না যীশু সেনগুপ্ত প্রোডাকশন হাউজের ‘হরগৌরী পাইস হোটেল’। তবে এই ধারাবাহিকের সময় বদল হচ্ছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
স্টার জলসা (Star Jalsha) চ্যানেল কর্তৃপক্ষর তরফে জল থৈ থৈ ভালোবাসা ধারাবাহিকের নতুন টেলিকাস্ট টাইম জানানো হয়নি। হরগৌরী পাইলস হোটেল ধারাবাহিকটি শেষ হবে না তার কারণ সেখানে দেখানো হচ্ছে টাইম লিপ। তবে কি শেষ হয়ে যাবে অপরাজিতা আঢ্যর জল থৈ থৈ ভালোবাসা ? স্লট লিড করা ধারাবাহিকটি একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে কেন টিআরপি তালিকায় জায়গা করে নেওয়া ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। কবে এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং তা প্রকাশ্যে আসেনি।
নতুন ধারাবাহিককে জায়গা করে দেওয়ার পাশাপাশি ধারাবাহিকগুলিকে প্রমোট করতে নানা অনুষ্ঠান করছে স্টার জলসা কর্তৃপক্ষ। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি ধারাবাহিক। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল ধারাবাহিকটি। এখনও চলছে জোর কদমে। স্টার জলসার এই ধারাবাহিককে কেন্দ্র করে এবার জামাইষষ্ঠী পর্ব আসতে চলেছে। তার জন্য চলছে তোড়জোর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জামাইষষ্ঠী পর্বে শুটিং। গীতা এলএলবি ধারাবাহিকে নায়কের চরিত্রটিতে অভিনয় করেছেন নতুন একজন অভিনেতা। এই অভিনেতার নাম কুণাল শীল। তিনি একেবারেই নতুন এই বাংলা ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকে গীতা এবং স্বস্তিকের চরিত্র বেশ নজর কেড়েছে।
জামাইষষ্ঠীতে জামাইদের এক্সপেক্টেশন সব সময় তুঙ্গে থাকে। এই অনুষ্ঠানে জলসা পরিবারের সকল জামাইরা একত্রিত হয়েছেন। জলসা যেকোনো অনুষ্ঠানে একত্রিত হতে পেরে অভিনেতা অভিনেত্রীরা ভীষণ খুশি। জলসা পরিবারের জামাইষষ্ঠীতে নানান রকম প্ল্যানিং করেছে শাশুড়িরা। খাওয়া-দাওয়া, মজা, আড্ডা-গানে মেতে উঠবে জামাইষষ্ঠী পর্ব। এই অনুষ্ঠানে জামাই ও শাশুড়িদের কম্পিটিশন আছে বলেও জানা গিয়েছে। জমজমাট হতে চলেছে জামাইষষ্ঠী স্পেশাল পর্ব। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। শাশুড়িদের নাচের অনুষ্ঠান আছে এই জামাইষষ্ঠী স্পেশাল পর্বে। উল্লেখ্য, স্টার জলসা চ্যানেল (Star Jalsha) টিআরপি তালিকায় উপরের দিকে জায়গা করে নিতেই সিরিয়ালগুলোকে প্রমোট করছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এবার আসতে চলেছে জামাইষষ্ঠী স্পেশাল অনুষ্ঠান।






