১৫ই এপ্রিলের পর থেকে রেলের টিকিট বুকিং কি আদৌ চলছে? ঘটনার সত্যতা জেনে নিন

লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পর রেলের টিকিট বুকিং সংক্রান্ত কোনও নতুন নির্দেশিকা এখনো জারি হয়নি। কিছু কিছু সংবাদমাধ্যম এ সংক্রান্ত ভুল খবর প্রকাশ করেছিল। ভারতীয় রেলমন্ত্রক বৃহস্পতিবার টুইট করে দূরপাল্লার ট্রেনের টিকিট সংরক্ষণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ।

সম্প্রতি কিছু কিছু সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন বার হয়। ওই প্রতিবেদনে বলা হয়, লকডাউন শেষ হলেই ট্রেনের সংরক্ষণ শুরু হচ্ছে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন রেলমন্ত্রক। টুইটে রেলমন্ত্রকের তরফে জানানো হয়, “বেশ কয়েকটি সংবাদমাধ্যমে লকডাউনের পর ট্রেনের টিকিট সংরক্ষনের বিজ্ঞপ্তি জারি করেছে রেল। এই নিয়ে একটা ভুল খবর ছড়িয়েছে। দূরপাল্লার ট্রেনের টিকিট সংরক্ষণ করা যায় যাত্রার ১২০ দিন আগেই। তবে লকডাউন চলাকালীন ১৪ এপ্রিলের মধ্যে যাত্রার দিন হলে সেক্ষেত্রে কোনও ট্রেনের টিকিট বুকিং নেওয়া হয় নি। কারণ, লকডাউনের জেরে দেশজুড়ে ১৪ এপ্রিল পর্যন্ত লোকাল, প্যাসেঞ্জার, এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া টিকিট সংরক্ষণ আগে থেকেই চালু ছিল এবং এখনো আছে।”

করোনা সংক্রমনের জেরে হঠাৎই লকডাউনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ভারতীয় রেল পরিষেবাও বন্ধ হয়। বন্ধ রয়েছে দেশের প্রত্যেকটি শাখার লোকাল, প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জোগান দিতে মালগাড়ি চলছে। ১৪ এপ্রিল পর্যন্ত যে সমস্ত যাত্রীরা দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং করেছিলেন, লকডাউনের কারণে বাতিল হওয়া টিকিটের টাকা পাবেন।

আরও অন্যান্য খবর