বিরল দৃশ্য! সন্তান প্রসবের সময় অপারেশন থিয়েটারেই কৃষ্ণনামে মজে মহিলা, ভক্তিগীতি শুনতে শুনতেই পৃথিবীর আলো দেখল ফুটফুটে শিশু

Women chanting Krishna song during her delivery: কথাতেই রয়েছে মায়ের সঙ্গে সন্তানের নাড়ির টান। মায়েরা নিজেদের সন্তানকে শেষ চেষ্টা দিয়ে আগলে রাখেন। কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ সব দিক খেয়াল রাখেন মায়েরাই। সন্তান জন্ম হওয়ার পর থেকে বড় হয়ে ওঠা পুরো মুহূর্তটাই চোখে চোখে দেখে রাখেন। প্রত্যেক মায়েদের মুখেই শোনা যায় প্রথম যেদিন সন্তান জন্ম দিয়েছিলেন তার অনুভূতির কথা। প্রথম যখন সন্তানকে কোলে তুলে নিয়েছিলেন সে এক অনন্য অনুভূতি। তবে বেশিরভাগ মহিলারাই সন্তান জন্ম দেওয়ার সময় ওই অপারেশন থিয়েটারকে ভীষণ ভয় পান। ভয় পান ওষুধ, ইঞ্জেকশন সবকিছুকেই। তবে মাতৃ সুখ পেতে গেলে এত কষ্ট পেতে হয়। মায়েরা বলেছেন সন্তানের মুখ দেখে সব কষ্ট বৃথা মনে হয়।

তবে অপারেশন থিয়েটারে সন্তান ডেলিভারির সময় বেশিরভাগই মরণাপন্ন অবস্থা হয়। যদিও আধুনিক চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, তা নিয়ে প্রশ্ন তোলা যায় না। অপারেশনের সময় অজ্ঞান করে দেওয়া হয় মাকে। তবে এটি শুধুমাত্র হয় সিজারের সময়। চিকিৎসকেরা সঠিক বুঝলে, সন্তানের পরিস্থিতি ঠিক থাকলে, মায়ের শারীরিক কোন অসুবিধা না হলে অনেক সময়ই সন্তান জন্ম দেওয়ার জন্য নরমাল ডেলিভারির পথ বেছে নেন অনেকে। তবে সে যন্ত্রনাও মায়েদের কাছে বেশ অসহনীয়। আগেকার দিনে এমন অনেক সময় হয়েছে, নরমাল ডেলিভারি করতে গিয়েই অর্থাৎ সন্তান জন্ম দিতে গিয়েই মারা গিয়েছেন মা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মায়ের সন্তান প্রসবের ভিডিও ভাইরাল হয়েছে। না ভিডিওটিতে অন্যরকম কিছুই নেই। মহিলাটির মুখ বাদ দিয়ে বাকিটা চিকিৎসার খাতিরে ঢাকা দেওয়া। ওই ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি অপারেশন থিয়েটারের ভিডিও। ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলা সন্তান প্রসবের আগে কৃষ্ণ নাম গাইছেন (Women chanting Krishna song during her delivery)

‘শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেই নাথ নারায়ণ বাসুদেব’ ওই মহিলা সন্তান প্রসবের যন্ত্রনা ভুলে ভক্তিগীতি গাইছেন তার ভূমিষ্ঠ হওয়া সন্তানের জন্য। যাতে মায়ের কণ্ঠস্বর ওই সন্তানের কানে প্রথম আসে। পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েই কৃষ্ণ ভক্তিগীতি শুনবে ওই সন্তান। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে ওই মহিলাকে উৎসাহিত করেছেন ডাক্তারেরা। ওই মহিলার সাহসের বাহবা দিচ্ছেন অনেকেই। সন্তানের কাছে সবকিছুই বৃথা, তাই কোন ব্যথাই ব্যথা বলে মনে হচ্ছে না মহিলার। এক মনে গেয়ে যাচ্ছেন কৃষ্ণ ভক্তিগীতি (Women chanting Krishna song during her delivery)

এই ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। অনেকেই অনেক মন্তব্য করেছেন এই ভিডিওটিতে। কেউ ওই মহিলার কন্ঠের প্রশংসা করছেন আবার কেউ এই পরিস্থিতিতে ওই মহিলা এত ভালো গান গাইতে পারছেন, ভক্তি নিজের মনে ধরে রাখতে পেরেছেন তার কথা বলছেন (Women chanting Krishna song during her delivery)। তবে সবাই সবকিছু ভালো চোখে দেখেনা। অনেকেই প্রশ্ন তুলছে অপারেশন থিয়েটারে কিভাবে এই ফোন ব্যবহার করা যাচ্ছে। চিকিৎসকেরা কিসের ভিত্তিতে ফোনে এই ভিডিওটি করছেন। আবার অনেকেই এই ভিডিওটিতে ধর্মের কুসংস্কার টেনেছেন। যদিও ভালোবাসার ভরে গেছে ওই ভিডিও। সন্তান প্রসবের ব্যথা ভুলে ওই মা যে গান গাইতে পারছেন, ভক্তিগীতি গেয়ে সন্তানকে ভূমিষ্ঠ করতে চাইছেন তা ভেবে অনেকেই সাহস দিয়েছেন ওই মহিলাকে।

আরও অন্যান্য খবর