ভারতীয় যুবকই চাই, বিয়ের জন্য বিজ্ঞাপন অস্ট্রেলিয়ান যুবতীর, ভাইরাল যুবতীর ভিডিও, কী কী গুণ চাই পাত্রের মধ্যে?

Australian Young Woman Ad for Indian Men: জীবনে অনেক বড় বড় সিদ্ধান্তই নিতে হয়। তবে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত বোধহয় বিয়ে। ‌ বিয়ের জন্য পাত্র বা পাত্রীকে নির্বাচন করা। বিয়ে নিয়ে নানান প্রশ্ন থাকে মানুষের মনে। অবশ্যই লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজের তফাৎ রয়েছে। লাভ ম্যারেজে যার সঙ্গে বিয়ে হচ্ছে তার সঙ্গে মনের মিলের তফাৎ থাকে না। আসলে নিজে দেখে বিয়ে করলে সমস্যা হয়ে দাঁড়ায় না পরিবার। আবার বেশ কিছু ক্ষেত্রে পরিবার থেকে কাউকে খুঁজে দেওয়া হয় বিয়ের জন্য। সে সময় নানান প্রশ্ন মনে আসে।

যে মহিলা বা পুরুষ বিয়ে করছেন সে সংসাটা কেমন ভাবে মানিয়ে নেবেন। সেই ব্যক্তির আচার-আচরণ কেমন। দুজনে চিন্তাভাবনার মিল হবে কিনা এসব নিয়ে প্রশ্ন থেকেই যায়। যদিও বর্তমান সময়ে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও বিয়ের আগে থেকেই কথাবার্তা দেখাশোনা চলতে থাকে হবু বর বউয়ের মধ্যে। এসব নিয়ে এখন চিন্তা করেন না অনেকেই, তবে নানান প্রশ্ন থেকে যায় বিয়ে নিয়ে।

মনের মত পাত্র পাত্রী খুঁজে পাওয়া একটা সমস্যার বিষয়। অনেকেই আবার খবরের কাগজে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে পাত্র-পাত্রী খুঁজে থাকেন। নিজের অ্যাড দিয়ে থাকেন। যদিও এখন বহু দেশেই সমকামিতা আইন পাশ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি আপনার পছন্দে বিয়ের জন্য আপনার জেন্ডার এর কাউকে বেছে নিতে পারেন যদি সেই ব্যক্তি রাজি থাকে। নানান সময় খবরের কাগজের পাতায় সোশ্যাল মিডিয়ায় নানারকম বিজ্ঞাপন দেখা যায় বিয়ে নিয়ে। অ্যারেঞ্জ ম্যারেজে প্রত্যেকের চাহিদা আলাদা রকম। কাউকে হতে হবে গৃহকর্মে নিপুনা আবার কেউ চায় সরকারি চাকরি করা ছেলে। এবার এক অস্ট্রেলিয়ান যুবতী পাত্র খোঁজাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Australian Young Woman Ad for Indian Men)

অস্ট্রেলিয়ান ওই যুবতীর নাম ডিনায়রা। এই মেয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। সেই পোস্টটি এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই পোস্টটি করেছেন অস্ট্রেলিয়ার ওই যুবতী। ডিনায়রা লাল শাড়ি পড়ে হাতে একটি কিউআর কোড এর ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তিনি জীবনসঙ্গী হিসেবে একজন ভারতীয় যুবককে বেছে নিতে চান। তার স্বামী হিসেবে ভারতীয় পুরুষই পছন্দ (Australian Young Woman Ad for Indian Men)। তাই ভারতীয় যুবকের খোঁজ করছেন অস্ট্রেলিয়ান যুবতী। এই পোস্ট দেখা মাত্রই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করেছেন। অনেকেই মজার ছলে কৌতুক পূর্ণ মন্তব্য করেছেন।

ওই কিউ আর কোডটি কেন আছে জানেন (Australian Young Woman Ad for Indian Men)?

এই কিউআর কোড স্ক্যান করলে আপনি জানতে পারবেন ওই অস্ট্রেলিয়ান যুবতীর কেমন ভারতীয় পাত্র পছন্দ। হ্যাঁ, ডিনায়রা খুঁজছেন পাঁচ-ছয় ফুট লম্বা একজন পাত্রকে। যিনি অবশ্যই অবিবাহিত হবেন‌ তবে ছেলের রোজগার নিয়ে কোনো দাবি নেই যুবতীর (Australian Young Woman Ad for Indian Men)। এমনকি যে কোন পরিবারের ছেলেকে তিনি বিয়ে করতে রাজি। এমনই একটি পোস্টে বহু পুরুষ কমেন্ট করেছেন। কেউ লিখেছেন বিয়ে করতে রাজি আছি। আবার কেউ নিজের বাবা-মায়ের সঙ্গে কথা বলাতে চাইছেন ওই যুবতীর।

যেখানে ভারতীয়রা নিজেদের পাত্র-পাত্রী বাছতে এত বাছাই করেন সেখানে একজন অস্ট্রেলিয়ান যুবতী যে কোন ভারতীয় পুরুষকেই বিয়ে করতে রাজি। শুধুমাত্র উচ্চতা হতে হবে নির্দিষ্ট। টাকা পয়সা অর্থাৎ ওই ভারতীয় যুবকের স্যালারি নিয়ে তেমন মাথাব্যথা নেই অস্ট্রেলিয়ার যুবতীর। এমনকি পরিবার জাত পাত এসব তিনি মানছেন না। খুঁজছেন নিজের ভারতীয় জীবনসঙ্গী। তাকেই বিয়ে করে স্বামী হিসেবে মানবেন (Australian Young Woman Ad for Indian Men)। ডিনায়রার জীবন সঙ্গী খোঁজার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

RELATED Articles