যেকোনো উৎসব থেকে শুরু করে পুরস্কারের মঞ্চ সারাক্ষণ এই জুটিকে একসঙ্গেই দেখা যায়। গত দশমীতে প্রথম তাদের প্রেম। তারপর থেকেই রাহুল দেব বসু (Rahul Dev Basu) ও দেবাদৃতা বসু হাতে হাত রেখে একসঙ্গে বিভিন্ন ছবি দিয়েছেন। কখনও তারা কাপেল ফ্যাশন শুটে ব্যস্ত হয়েছেন। আবার কখনও তাদের দেখা গেছে ছুটির মেজাজে। তবে দুজনে দুজনকে ছাড়া কোথাও যাননি। আচমাই ব্যতিক্রম চোখে পড়ল। অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Basu) একা সমুদ্রের কিনারে। আবার কখনো ঝর্ণার ধারে দেখা যাচ্ছে তাকে। কিন্তু পাশে নেই সঙ্গী দেবাদৃতা। এমন ছবি দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের অনুরাগীদের। হঠাৎ কি এমন ঘটল প্রেমিকাকে রেখেই ছুটি কাটাতে ব্যস্ত হয়ে পড়লে অভিনেতা। নাকি সম্পর্কে ফাটলের ইঙ্গিত।
হঠাৎ শুটিংয়ের মাঝেই কোথায় গিয়েছেন রাহুল দেব বসু (Rahul Dev Basu)। একটি সাক্ষাৎকারে অভিনেতা জানাচ্ছেন, পরিবারের সবাইকে নিয়ে তিনি ছুটি কাটাচ্ছেন বালিতে। রাহুল বলেন,”চার দিনের ছুটিতে মা বাবা ভাইকে নিয়ে বালি বেড়াতে এসেছি। আগে থেকে কিছু জায়গা ঘুরে দেখার পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাফিকই কাজ করছি। তবে আরো কিছু জায়গা ঘুরে দেখা বাকি।” রাহুলের কথায়, “আমরা টিবুমানা জলপ্রপাত দেখেছি। দুর্দান্ত জায়গা। গিয়েছি ডেভিলস টীয়র্সেও। এই জায়গার বৈশিষ্ট্য, চারপাশ শান্ত, নিরিবিলি। সমুদ্রের উদ্দাম ঢেউ!”

রাহুল দেব বসু (Rahul Dev Basu) খাদ্য রসিক মানুষ। সারা বছর কবজি ডুবিয়ে খাওয়া হয়না অভিনয়ের চাপে। বেড়াতে গিয়ে ডায়েট ফলো করছেন না এ ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন অভিনেতা। অভিনেতা জানান, সেখানকার স্থানীয় প্রথম সারির রেস্তোরাঁয় বাড়ির সকলকে নিয়ে বিখ্যাত ফ্রাইড রাইস খেয়েছেন। চার দিনের ছুটির তিন দিন শেষ হাতে বাকি রয়েছে একদিন। তাই সপরিবারে সকাল থেকে সন্ধ্যে নানা জায়গা ঘুরে দেখছেন।

একটানা অভিনয় করে ক্লান্ত হয়ে পড়ে সকলেই। কিছুদিনের ছুটি মিললেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেতা অভিনেত্রীরা। তাই আচমকা চারদিনের ছুটি মিলতেই পরিবারের সকলকে নিয়ে সোজা বালিতে পৌঁছেছেন রাহুল দেব বসু (Rahul Dev Basu)। অভিনেতার ভালোলাগে পাহাড় সমুদ্র। ছুটি প্রায় শেষ। এবার ফিরতে হবে লাইট, সাউন্ড, ক্যামেরা,অ্যাকশনের দুনিয়াতে।
কেন দেবাদৃতাকে ছাড়াই ঘুরতে গেছেন অভিনেতা (Rahul Dev Basu) ?
মিঠিঝোড়া ধারাবাহিকের কাজে এখন ভীষণ ব্যস্ত রয়েছেন দেবাদৃতা। সেখানে মূল ভূমিকায় থাকা তিন মহিলা চরিত্রের, একজন তিনি। সেই কারণেই রাহুল দেব বসুর সঙ্গে ঘুরে বেড়ানোয় যোগ দিতে পারেননি। তবে রাহুল (Rahul Dev Basu) এই চারটে দিন শুধুমাত্র পরিবারকেই দিতে চেয়েছেন বলে জানিয়েছেন স্পষ্ট। হঠাৎ কেন পরিবার থেকে নিজের সঙ্গীকে আলাদা করে দেখছেন তিনি। এতদিন পরিবারের সকলের সঙ্গেই দেখা যেতে দেবাদৃতাকেও। এমনকি দেবাদৃতার পরিবারের সঙ্গেও রাহুল দেব বসুর আলাপ জমেছে ভালো। হঠাৎ কি কারণে সঙ্গিনীকে ছেড়েই বালিতে সময় কাটাচ্ছেন অভিনেতা তা ভাবাচ্ছে অনুরাগীদের।





